নবীন নিউজ ডেস্ক ০২ নভেম্বার ২০২৪ ১১:৪৬ এ.এম
সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর কাটাছেঁড়া। শোনা গেছে, তারা নাকি একে ওপরকে ডিভোর্সও দিয়ে দিয়েছেন। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে এখনো কোনো কথা বলেননি এ তারকা দম্পতি। কিন্তু তাদের নিয়ে চুপ নেই নেটিজেনরা, একের পর এক সমালোচনা করেই চলেছেন। নেটিজেনদের ধারণা— তাদের এ বিবাহবিচ্ছেদ নাকি তৃতীয় ব্যক্তি আগমন। এ নিয়ে বচ্চন পরিবারে চলছে ফিসফাস। অভিনেত্রী নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে।
আনন্দবাজার সূত্রে জানা গেছে, বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্কের টানাপোড়েনে চলছে তৃতীয় ব্যক্তির প্রবেশ। সে জন্যই নাকি দূরত্ব তৈরি হয়েছে তাদের দাম্পত্যে। শোনা গেছে এমনও— বিবাহবিচ্ছেদের পথেই এগোচ্ছেন এ তারকা দম্পতি। যদিও এ বিষয়ে এখনো কোনো বিবৃতি মেলেনি দুজনের তরফে।
‘দসভি’ ছবিতে অভিনয়ের সময় থেকে নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তার পরেই ধীরে ধীরে ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। নিমরতের কারণেই নাকি বিয়ে ভাঙতে বসেছে অভিষেক-ঐশ্বরিয়ার। সামাজিকমাধ্যমজুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে ফিসফাস। নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে। ক্রমাগত ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা টানা হচ্ছে। কয়েক মাস ধরেই এ জল্পনা চলছে। অবশেষে এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিমরত কৌর।
এর আগে ২০২২ সালে ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও।
এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন— '১৫ বছর!' অভিষেক বলেন, হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২। অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, 'অসাধারণ।'
পুরোনো সেই ভিডিও আচমকাই ছড়িয়ে পড়তে শুরু করে সামাজিকমাধ্যমে। অবশেষে মুখ খুললেন নিমরত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যা খুশি করি, লোকে কথা বলবেই। এসব গসিপ বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার কাজে মনোনিবেশ করেছি।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’