নবীন নিউজ ডেস্ক ১৭ আগষ্ট ২০২৪ ১২:৩৫ পি.এম
ফাইল ছবি।
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য নিয়ে বিচ্ছেদের গুঞ্জন অনেকদিন থেকেই চলছে। আর সেই জল্পনার মাঝেই বিবাহিত দম্পতিদের প্রেম বাড়ানোর কৌশল বাতলে দিলেন বলিউড শাহানশাহ।
অমিতাভ বচ্চন জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সাম্প্রতিক পর্বে সমস্ত বিবাহিত দম্পতির জন্য প্রেম সংক্রান্ত কিছু পরামর্শ দিয়েছেন। যা শুনে রীতিমত হতবাক দর্শকরা।
বিগ বি প্রতিযোগীতায় প্রশ্নোত্তর খেলায় দীপালি সোনি ও তার স্বামীর মধ্যে প্রেমের গল্প সম্পর্কে জানতে গিয়ে এ পরামর্শ দেন।
অমিতাভের এক প্রশ্নে দীপালি বলেন, ২৫ বছর ধরে স্বামীর সঙ্গে তিনি সুখী বিবাহিত জীবনযাপন করছেন। পরে দীপালির স্বামী জানান, তারা যখনই বেড়াতে যান, তখনই বলিউডের কোনো গানে রিলস বানান।
তখন ধড়কানের গানে তাদের রিলস বাজানো হয়, যা মেগাস্টার অভিতাভকে মুগ্ধ করে। এ সময় বিবাহিত দম্পতিদের উদ্দেশ্যে অমিতাভ বলেন, যেখানেই যান না কেন ভিডিও বানাবেন, তা ভালোবাসাকে বাঁচিয়ে রাখে।
এদিকে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই এলো বচ্চনের এই পরামর্শ।
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই আলাদা হয়ে হাজির হওয়ার পর থেকেই ফের আলোচনায় এসেছে অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অভিষেককে ঐশ্বরিয়ার সঙ্গে তার বিচ্ছেদের গুজব নিয়ে কথা বলতে দেখা গেছে।
এদিকে ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে জয়া বচ্চন জানিয়েছিলেন, কীভাবে অমিতাভ কখনো ঐশ্বরিয়াকে তার পুত্রবধূ হিসেবে দেখতে পাননি। তিনি বলেন, ‘যখনই সে তাকে দেখে, তখনই খুশি হয়। ঐশ্বরিয়াকে পুত্রবধূ হিসেবে দেখেননি তিনি। ঐশ্বরিয়াকে বরাবরই মেয়ের মতোই দেখতেন তিনি।’
হাজার কোটির ব্লকবাস্টার সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-তে অভিনয় করে নতুন রেকর্ড গড়েছেন অমিতাভ বচ্চন। নাগ অশ্বিন পরিচালিত ও সুপারস্টার প্রভাস অভিনীত এই ছবিতে অশ্বথধামা চরিত্রে অভিনয় করে অনুরাগীদের মুগ্ধ করেন বলিউডের এ মেগাস্টার।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’