নবীন নিউজ, ডেস্ক ০১ নভেম্বার ২০২৪ ১০:১৫ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের বিরোধের জেরে ‘প্রকাশ্যে জবাই’ শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সেটি ‘জবাই করার ভিডিও নয়’ বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে গতকাল বৃহস্পতিবার আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, বুধবার থেকে ভুল তথ্যসহ ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি ভিডিও ভাইরাল করা হয়। এক সপ্তাহ আগের ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সেখানে কাউকে জবাই করা হয়নি, কেউ মারাও যায়নি। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।
ওসি জানান, সম্প্রতি আদাবরের শেখেরটেক এলাকায় ‘কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বের’ জেরে একজনকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয় টিনের চালে। পরে আহত যুবকের গ্রুপের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
ছড়িয়ে পড়া ভিডিওটি তখনকার। ওই সময় ধারণ করা ভিডিওটিকে ‘প্রকাশ্যে জবাই’ বলে প্রচার করা হচ্ছে।
সেখানে কাউকে জবাই করা হয়নি দাবি করে ওসি আরো জানান, সেখানে কেউ মারাও যায়নি। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।
ওসি ইমতিয়াজ বলেন, আহত ছেলেটি একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তাঁর নামে একাধিক মামলা রয়েছে, তাই কেউ থানায় অভিযোগ করেনি। বিষয়টি জানাজানি হলে আমরা আহত যুবকের খোঁজ নিয়েছি। কিন্তু তাঁকে এখনো পাওয়া যায়নি।
হামলাকারীদের মধ্যে আল-আমিন ও রিয়া নামের দুজন যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন উল্লেখ করে পুলিশ জানায়, রিয়া সন্ত্রাসী শ্যুটার আনোয়ারের ‘মাদক বাণিজ্য দেখভাল করতেন’ এবং আল-আমিন অস্ত্রের দায়িত্বে ছিলেন।
তাঁরা বর্তমানে কারাগারে আছেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন