নবীন নিউজ, ডেস্ক ৩১ অক্টোবার ২০২৪ ১০:১৫ এ.এম
আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব। সারা দেশে স্থায়ী ও অস্থায়ী ম-পে মহাসমারোহে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এ পূজা অনুষ্ঠিত হবে।
হিন্দু পুরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। সাধারণত বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করেন মা কালী দেবী। তাই কালীপূজা শক্তির পূজা। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
গৃহে বা ম-পে প্রতিমা নির্মাণ করে এবং মন্দিরে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতে কালীপূজা করা হয়। কালীপূজার দিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করেন। এটি দীপাবলি নামে পরিচিত। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা তাদের স্বর্গীয় পিতা-মাতা, স্বজনদের স্মরণ করেন। একই সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অন্ধকার, অনাচার, অশুভ ও অসুর শক্তিকে পরাভূত করে আলোকিত পৃথিবীর প্রত্যাশা করেন।
এদিন মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণসহ ঢাক, কাসর, ঘণ্টা বাজিয়ে, নানা উপাচারে পূজা অনুষ্ঠিত হয়। পূজার্চনা শেষে ভক্তরা কালী দেবীর উদ্দেশে পুষ্পাঞ্জলি দেন। লোকজ বিশ্বাস অনুযায়ী দেবী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শ্মশানে শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হয়।
রাজধানীতে কেন্দ্রীয় শ্যামাপূজা উদযাপিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ দীপাবলি উৎসব এবং রাত ৮টায় শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?