নবীন নিউজ ডেস্ক ৩১ অক্টোবার ২০২৪ ০৯:৩৫ এ.এম
সংগৃহীত ছবি
বিশ্বের শীর্ষস্থানীয় এক হাজার লেখক এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের সাংস্কৃতিক সংস্থাগুলোকে সহযোগিতা করবেন না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। তারা বলেছেন, ইহুদিবাদী সরকার ফিলিস্তিনি জনগণের ওপর যে দমনপীড়ন ও গণহত্যা চালিয়ে আসছে তাতে সহযোগিতা করছে এসব সাংস্কৃতিক সংস্থা।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি এসব সংগঠনকে সহযোগিতা করলে প্রকারান্তরে তেল আবিবের বৈষম্যমূলক নীতি বাস্তবায়নে সহযোগিতা করা হবে, যার ফলে ইসরায়েল তার গণহত্যা, দখলদারিত্ব ও বর্ণবাদী আচরণকে ব্যাখ্যা করার সুযোগ পাবে।
পার্সটুডের রিপোর্ট অনুসারে, ওই এক হাজার লেখকের মধ্যে উল্লেখযোগ্য তিনজন হলেন স্যালি রুনি, রাচেল কুশনার, ও অরুন্ধতি রায়। তারা তাদের বিবৃতিতে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে, ইসরায়েলি প্রকাশনা সংস্থাগুলোকে কোনো বই প্রকাশ করতে দেবেন না, তাদের কোনো বই প্রকাশনা উৎসবে অংশগ্রহণ করবেন না এবং ইসরায়েলের কোনো বইমেলায়ও তারা যাবেন না।
আয়ারল্যান্ডের প্রখ্যাত কবি ও চিত্রনাট্য লেখক স্যালি রুনির প্রথম উপন্যাস ‘টক টু ফ্রেন্ডস’ ২০১৭ সালে প্রকাশিত হয়। তবে তিনি পাঠকদের কাছে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন ২০১৮ সালে তার ‘অর্ডিনারি পিপল’ বইটি প্রকাশের পর।
স্যালি রুনি বহু বছর যাবত ফিলিস্তিনিদের অধিকার আদায়ের আন্দোলনকে সমর্থন করে আসছেন। একটি ইসরায়েলি প্রকাশনা সংস্থা ২০২১ সালে তার তৃতীয় উপন্যাস ‘বিউটিফুল ওয়ার্ল্ড’ হিব্রু ভাষায় অনুবাদ করে প্রকাশ করতে চেয়েছিল। কিন্তু রুনি ওই সংস্থাকে সে অনুমতি দেননি।
স্যালি রুনি চলতি বছরের গোড়ার দিকে ‘পেন পিন্টার’ পুরস্কার জেতার পর ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান। তিনি নিজের পুরস্কারের সব অর্থ ফিলিস্তিনি শিশুদের সাহায্যার্থে গঠিত ফান্ডে দান করে দেন।
বিশ্বের প্রখ্যাত লেখকদের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনে ফিলিস্তিনিদের জন্য যে সুস্পষ্ট অধিকার লিপিবদ্ধ রয়েছে তাকে যেসব প্রতিষ্ঠান স্বীকৃতি দেয় না সেসব প্রতিষ্ঠান বয়কটের তালিকায় থাকবে।
বিবৃতিতে বলা হয়, অতীতে দক্ষিণ আফ্রিকার বহু বর্ণবাদবিরোধী লেখক একই রকম অবস্থান গ্রহণ করেছিলেন; কারণ, বর্ণবাদী আচরণ ও লাখ লাখ মানুষকে শরণার্থীতে পরিণত করার বিষয়টি কোনো সুস্থ বিবেকসম্পন্ন মানুষ মেনে নিতে পারেন না।
সূত্র : পার্সটুডে, দ্য গার্ডিয়ান
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ