নারায়ণগঞ্জের পিরোজপুর ইউনিয়নে উপনির্বাচনে ভোট শেষে ব্যালট বাক্স নিয়ে পালানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হৃদয় (২৪) নামের এক যুবক নিহত এবং ফারুক (২৩) নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
শনিবার(৯ মার্চ) সন্ধ্যার কিছু আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা মোশারফ হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
নিহত হৃদয় দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূইয়ার ছেলে এবং গুলিবিদ্ধ ফারুক একই এলাকার সরদার বাড়ির মৃত কামাল হোসেন ভূইয়ার ছেলে। পরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ব্যালট বাক্স জাহাঙ্গীর দেওয়ানের বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, গত বছরের জুনে পিরোজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মজিবুর রহমান মারা যান। শুন্য পদে শনিবার উপ নির্বাচনের ভোট গ্রহণ হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হলে ফলাফলে মোরগ প্রতীকের আজিজুর রহমান ভূইয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু তালা প্রতীকের কায়সার ভূইয়া রাজু পুনরায় ভোট গণনার আবেদন করলে ফের ভোট গণনা করে একই ফলাফল পাওয়া যায়।
ফলাফল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ব্যালট বাক্স নিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসের দিকে রওনা দিলে তালা প্রতীকের সমর্থক হৃদয় ও ফারুক দুটি ব্যালট বাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আনসার সদস্যরা গুলি ছুঁড়লে হৃদয় ও ফারুক গুলিবিদ্ধ হন।
পরাজিত প্রার্থী কায়সার আহম্মেদ রাজু অভিযোগ করেন, ভোট গণনা শুরু হওয়ার আগেই প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান আমার এজেন্টের কাছ থেকে ফলাফল শিটে স্বাক্ষর নিয়েছেন। পরে একতরফা ফল ঘোষণা করেন। আমার সমর্থকরা ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করলে প্রিজাইডিং অফিসারের নির্দেশে তাদের ওপর গুলি করা হয়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার এসআই পঙ্কজ কান্তি জানান, ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যিনি নিহত হয়েছেন তিনি প্রতিপক্ষের গুলিতে নিহত হতে পারেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা