নবীন নিউজ ডেস্ক ৩০ অক্টোবার ২০২৪ ১০:৪০ এ.এম
সংগৃহীত ছবি
মায়ের কোল থেকে ছিটকে পড়ে বাসের চাপায় মারিয়া আক্তার যুথি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যান চালক। পরে পুলিশ বাসটি আটক করেছে।
নিহত যুথি রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে। যুথির মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনাস্থলে থাকা মাহাবুব ইসলাম নামে এক যুবক জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক ছিলেন যুথির নানা। যুথি ও আরেক সন্তানকে নিয়ে তার মা রিকশায় বসে ছিলেন। তারা মেহেরচণ্ডীর দিক থেকে এসে ভদ্রামোড়ে গোল চত্বর পার হচ্ছিল। এ সময় নগরীর তালাইমারীর দিক থেকে ছেড়ে আসা একটি বাস অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে যুথি ছিটকে পরে সড়কের ওপরে পড়ে যায়। এ সময় বাসের চাকা যুথির শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই যুথির মৃত্যু হয়।
এ ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পরে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ভদ্রা মোড়ের বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে। সড়কের ওপরে যানবাহনের ভাঙা কাচ পড়ে আছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা