নবীন নিউজ, ডেস্ক ২৯ অক্টোবার ২০২৪ ১১:৩৫ এ.এম
গুগলের বিরুদ্ধে মামলায় জিতে বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায় করে ছাড়লো এক দম্পতি। নিজেদের জনপ্রিয় ব্যবসায়ীক ওয়েবসাইটকে ডাউন করার পেছনে গুগলকে দায়ী করে ইউরোপীয় কমিশনে মামলা করে যুক্তরাজ্যের ওই দম্পতি। বাজারে আধিপত্য বিস্তারের জন্য গুগল তার স্বয়ংক্রিয় প্রক্রিয়া ব্যবহার করে প্রতিযোগীদের ব্যবসায়ে ধস নামায়, এমন গুরুতর অভিযোগ আনা হয় গুগলের বিরুদ্ধে।
দীর্ঘ ১৪ বছর ধরে চলা সেই মামলায় হেরে সেই দম্পতিকে ২৪০ কোটি ইউরো ডলার দিতে বাধ্য হয় গুগল।
যুক্তরাজ্যের দম্পতি শিভাউন র্যাফ ও তার স্বামী অ্যাডাম ২০০৬ সালের জুনে ভালো বেতনের চাকরি ছেড়ে দিয়ে শপিং কম্পারিজন ওয়েবসাইট ‘ফাউন্ডেম’ চালু করেন। কিছুদিনের মধ্যে দেশটির সবচেয়ে সেরা শপিং কম্পারিজন ওয়েবসাইটে পরিণত হয় সাইটটি।
তবে হঠাৎ করেই তাদের সাইট ধীরগতির হয়ে পড়ে ও গুগল সার্চের ফলাফলে সাইটটি অনেক নিচে আসতে থাকে। এ নিয়ে তারা গুগলের কাছে অভিযোগ করেন। তবে গুগল থেকে মেন কোনো সাড়া পাওয়া যায়নি।
শিভাউন র্যাফ-অ্যাডাম দম্পতি জানায়, প্রথমে তারা ভেবেছিলেন কোনো সাইবার আক্রমণ, কিন্তু আদতে তা ছিল না। ছিল গুগলের কারসাজি। নিজস্ব শপিং কম্পারিজন সার্ভিস ব্যবহার করে বাজারে আধিপত্য বিস্তারের জন্য গুগলের স্বয়ংক্রিয় স্প্যাম ফিল্টার ফাউন্ডেম ওয়েবসাইটকে সার্চ ফলাফলের নিচের দিকে ঠেলে দেয়। এটি এমনভাবে সাইটটির অবস্থান নিচে নামিয়ে দেয় যে সাধারণ ব্যবহারকারীরা তাদের সাইট খুঁজে পায় না।
শিভাউন ও অ্যাডাম প্রথমে কল্পনাই করতে পারেননি গুগল এমন কিছু করতে পারে। তবে দুই বছরেও গুগল কোনো ভ্রুক্ষেপ না করায় তাদের সন্দেহ গভীর হয়।
এরই মধ্যে দম্পতিটি খেয়াল করেন, অন্যান্য সার্চ ইঞ্জিনে তাদের ওয়েবসাইট ঠিকঠাকভাবে সামনে আসছিল, শুধু গুগল সার্চেই তারা অনেক নিচে। তখন তারা খোঁজ নিয়ে জানতে পারেন, তাদের মতো আরও অনেক কোম্পানি গুগলের এই সুষম প্রতিযোগিতা বিরোধী আচরণের শিকার হয়েছে।
ইউরোপীয় কমিশন ২০১০ সালে তাদের মামলা আমলে নিয়ে গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করে। অবশেষে ২০১৭ সালে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে গুগলকে ২৪০ কোটি ইউরো জরিমানা করা হয়, যা প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে। এই রায়ের পর প্রায় ২০টি সংস্থা দাবি করেছে, তারাও গুগলের প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ডের শিকার হয়েছিল। যার মধ্যে রয়েছে কেলকু, ট্রিভাগো ও ইয়েল্পের মতো বিখ্যাত প্রতিষ্ঠান।
তবে গুগল তখন এই রায়ের বিরুদ্ধে আপিল করে। গুগলের দাবি ছিল, ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত তাদের শপিং পরিষেবাগুলো যেভাবে দেখানো হতো, সেটি তারা এরই মধ্যে সংশোধন করেছে। কিন্তু ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ইউরোপীয় বিচারিক আদালত গুগলের আপিল খারিজ করে দেয় এবং ফাউন্ডেমের পক্ষে রায় ঘোষণা করে।
সূত্র: বিবিসি
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ