চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে বিভিন্ন ধরণের খাদ্য পণ্যের দাম ব্যাপক হারে কমেছে, যা গেল এক বছরের মধ্যে সর্বনিম্ন। শুক্রবার (৮ মার্চ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গেল জানুয়ারির তুলনায় সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে খাদ্য পণ্যের দাম কমেছে ৫ শতাংশ। অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় যা প্রায় সাড়ে ২২ শতাংশ কম।
সেই সাথে প্রতিবেদনে বলা হয়েছে, ভোজ্যতেল, গম, মাংস ও দুগ্ধজাতীয় পণ্যের দাম নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে। তবে জানুয়ারি-ফেব্রুয়ারি মিলে বিশ্ববাজারে টানা দু-মাস বেড়েছে চিনির দাম।
খাদ্য ও কৃষি সংস্থার হিসাবমতে, এক বছর আগের তুলনায় গত মাসে চিনি বেচাকেনা হয়েছে সাড়ে ১২ শতাংশ বেশি দামে।
এদিকে ফেব্রুয়ারিতে কমেছে ভোজ্যতেলের দাম। বিশ্ববাজারে গত বছরের ফেব্রুয়ারিতে যে দামে মিলেছে এই পণ্যটি, গেল ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছে তারচেয়ে ১১ শতাংশ কম দামে। সয়া, সানফ্লাওয়ার আর রাই-সরিষার মতো পণ্যের দাম পড়ে যাওয়ার সুফল পেয়েছেন ভোক্তারা। তবে গত মাসে পাম অয়েলের দাম কিছুটা বেড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রাজিল-আর্জেন্টিনায় ভুট্টার ভালো উৎপাদন, সেই সঙ্গে সমুদ্রপথে স্বাভাবিক গতিতে পণ্য পরিবহনে ইউক্রেনের আশ্বাসে ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে এই পণ্যটির দাম। আর গমের দাম কমতির কারণ হিসেবে বলা হয়েছে, চাহিদা কমের বিপরীতে রাশিয়ার বাড়তি রপ্তানি।
গত এক বছর আগের তুলনায় দুগ্ধজাতীয় পণ্যের দাম প্রায় সাড়ে ১৩ শতাংশ কম থাকলেও জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে বেড়েছে ১ শতাংশের কিছুটা বেশি। এই ঊর্ধ্বমুখিতার কারণ হিসেবে বলা হয়েছে, চীনে গুঁড়ো দুধের আমদানি বেড়ে যাওয়ায় ফলে ইউরোপের বাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এছাড়া টানা সাত মাস কমার পর গত মাসে বেড়েছে মাংসের দাম। এ সময়ে গবাদি পশুর মাংসের দাম কিছুটা কমলেও চীনে চাহিদা বাড়ায় বেড়েছে শূকরের মাংসের দাম।
এদিকে বিশ্ববাজারে খাদ্য পণ্যের দাম কমলেও কমেনি দেশের বাজারে। পণ্যের দাম কমাতে, এলসি মার্জিন শিথিল ও আমদানি শুল্ক কমানোসহ একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বাজারে বাড়ানো হয়েছে তদারকি। তারপরও কমছে না নিত্যপণ্যের দাম। কারণ প্রতিবছরের মতো এবারও আসন্ন রমজান ঘিরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট অতি মুনাফার ছক তৈরি করেছে।
তাছাড়াও রোজার আগে দেশে খাদ্য পণ্যের দামের রাশ টানতে চাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। কিন্তু তবুও বাজারে পণ্যের দর ‘এক আনা’ও কমেনি। ফলে শুল্ক কমানোর কারণে সরকারের রাজস্ব ছাড়ের ‘বটিকা’ খুব একটা কাজে দিচ্ছে না।
অনেকেরই ধারণা, শুল্ক কমালে বাজারে পণ্যের দর কমবে। তবে অতীত বলছে, ভোক্তারা এর সুফল পান না। পুরোনো নিয়মেই নানা ছুতায় ভোক্তার পকেট কেটে শেষ হাসি হাসে ব্যবসায়ীরাই।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন