নবীন নিউজ ডেস্ক ২৬ অক্টোবার ২০২৪ ১২:৫৮ পি.এম
সংগৃহীত ছবি
ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার স্থানীয় সময় ভোর রাতে দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। এর মাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে ‘সরাসরি সংঘর্ষ’ শুরু হলো যেটা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। তবে সংঘাত যেন আর না ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২৬ অক্টোবর) ইসলামি প্রজাতন্ত্র ইরানে ইসরায়েলের হামলার পরপরই এমন প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাভেট এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আমরা ইরানকে ইসরায়েলে হামলা না চালানোর আহ্বান জানাই, যাতে যুদ্ধের মাত্রা কোনোভাবে না বাড়ে এবং সংঘাতের এই চক্রটি থেমে যেতে পারে।
ইসরায়েলি সামরিক বাহিনী আজ শনিবার (২৬ অক্টোবর) ইরানে আকাশপথে হামলা করেছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের বিভিন্ন সামিরক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো। এ ছাড়া আরো বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়।
এ বিষয়ে শন সাভেট বলেন, ইসরায়েলের জবাব ছিল আত্মরক্ষামূলক। এই হামলায় জনাকীর্ণ এলাকাগুলো এড়ানো হয়েছে এবং কেবল সামরিক অবকাঠামোই ছিল লক্ষ্যবস্তু। অন্যদিকে ইরান ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, তার লক্ষ্যবস্তু ছিল জনবহুল নগরী।
ইসরায়েলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে শন সাভেট আরো বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো মধ্যপাচ্যে উত্তেজনা কমিয়ে আনা এবং কূটনৈতিক তৎপরতার ওপর জোর দেওয়া।
এদিকে মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে একটি বিষয়ে কাজ করে আসছিলেন আর তা হলো ইরানের হামলার জবাবে ইসরায়েল যেন ইরানে হামলা চালাতে এমন লক্ষ্যবস্তু বেছে নেয়, যেখানে বেসামরিক লোকজনের অপেক্ষাকৃত কম ক্ষতি হয়।
ওই কর্মকর্তা পরে বলেন, ইসরায়েল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই আঘাত হেনেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমনভাবে হামলার পরিকল্পনা করতে উৎসাহিত করেছিলেন, যাতে সংঘাত বড় আকারে ছড়িয়ে না পড়ে, আর এটাই ছিল আমাদের উদ্দেশ্য।
প্রসঙ্গত, ইসরায়েল ও ইরানের মধ্যে এখন সরাসরি সংঘর্ষ চলছে। এতদিন এই দুই দেশের মধ্যে প্রক্সি যুদ্ধ চলতো। ইরানে হামলার মাধ্যমে ইসরায়েল মুখোমুখি অবস্থান নিয়েছে। ইরান-ইসরায়েলের মধ্যে এই সংঘর্ষ আন্তর্জাতিক অভিনেতা, মার্কিন যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলের অনেক লোকের জন্য খুবই উদ্বেগজনক।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ