নবীন নিউজ ডেস্ক ২৪ অক্টোবার ২০২৪ ০১:১২ পি.এম
সংগৃহীত ছবি
পাঁচ বিদেশি নাগরিকসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এদের মধ্যে পাঁচজনকে মাদক চোরাচালানের জন্য এবং দুজনকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বুধবার (২৩ অক্টোবর) এ খবর নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন ইয়েমেনের নাগরিক। তাদের বিরুদ্ধে হাশিশ (মারিজুয়ানা) চোরাচালানের অভিযোগ ছিল। এছাড়া, একজন পাকিস্তানি নাগরিককেও মাদক চোরাচালানের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এ নিয়ে চলতি বছর কেবল মাদক সংক্রান্ত অপরাধেই ৭১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব। এটি দেশটির মাদক চোরাচালান বিরোধী কঠোর অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে।
সৌদি আরবে সম্প্রতি কেপ্টাগন নামে এক ধরনের উচ্চাসক্তি তৈরি করা অ্যামফেটামিনের চাহিদা বাড়ছে। এটি মূলত সিরিয়া এবং লেবানন থেকে পাচার করা হচ্ছে। গত বছর সৌদি কর্তৃপক্ষ একটি হাই-প্রোফাইল মাদকবিরোধী অভিযানের সূচনা করে, যার ফলে ব্যাপক অভিযান ও গ্রেফতারির ঘটনা ঘটেছে।
বুধবার পাঁচ বিদেশির পাশাপাশি দুজন সৌদি নাগরিকেরও মৃত্যুদণ্ড কার্যকর করেছে রিয়াদ। তারা হত্যা মামলার আসামি ছিলেন।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২৩ সালে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ ছিল সৌদি আরব। তাদের ওপরে ছিল কেবল চীন ও ইরান।
সরকারি হিসাব অনুসারে, চলতি বছর মোট ২৩৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।
মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে, দেশটি যখন আধুনিক ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে। রিয়াদ কর্তৃপক্ষ বলেছে, মৃত্যুদণ্ড জনসাধারণের স্বার্থেই প্রয়োজনীয় এবং দণ্ড কার্যকর করার আগে অভিযুক্তদের সব ধরনের আইনি আপিল প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সূত্র: এএফপি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ