শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

অবৈধভাবে ভারতে অবস্থান, ৪১ বাংলাদেশি আটক

নবীন নিউজ ডেস্ক ২৩ অক্টোবার ২০২৪ ০৯:০১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে ভারতে গিয়ে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানিতলা থানার সাহেবনগর সীমান্ত এলাকা থেকে ৪১ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে খবর,  অভিযুক্ত যুবকদের মধ্যে চেন্নাইয়ে কাজ করছিলেন দু’জন। বাংলাদেশে ফিরে যাওয়ার সময় আটক হন তারা। তাদের মধ্যে ৪০ জন বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। বাকি এক জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিএসএফের সহযোগিতা ও রানিতলা থানার টিম ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবনগর এলাকায় বিশেষ অভিযান চালায়। তারপরেই তাদের আটত করে। এদের কারো কাছে বৈধ কাগজপত্র ছিল না। দালালের হাত ধরে এরা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে দুজন চেন্নাই কাজে যায়।

এছাড়া বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কর্ণাটক বা অন্যান্য জায়গায় কাজ করেছিল। আটককৃতদের বিরুদ্ধে ১৪৪/১৪সি ফরেন অ্যাক্টে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। এফআইআর দায়েরের পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল।

পুলিশের দাবি, তারা স্বীকার করে নিয়েছেন যে, তারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন। তাদের কাছে বৈধ কাগজপত্র নেই।

আরও জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ২ বছর ধরে অবৈধভাবে যাতায়াত করছিলেন এই ৪১ জন। কখনো কানাপাড়া, কখনো চরলবনগোলা তো কখনো রানিনগরের কাতলামারি, লালগোলার বিরামপুর দিয়ে এ দেশে ঢুকেছেন তারা।

পুলিশের সূত্রে খবর,  ভগবানগোলা থানার দুই ব্যক্তি এবং মুর্শিদাবাদ থানার এক ব্যক্তির সাহায্যে ভারতের বিভিন্ন জায়গায় কাজ পেতেন ওই বাংলাদেশিরা। কিন্তু বর্ষার সময়ে কাজ প্রায় বন্ধ ছিল। ঠিকমতো মজুরিও পাচ্ছিলেন না। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নেন ৪১ জন। সেইমতো সোমবার বাংলাদেশি যুবকরা একত্রিত হয়ে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটত করে।

তাদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার লালবাগ মহুকুমা আদালতে তোলা হয়। একসঙ্গে ৪১ জন বাংলাদেশি নাগরিক আটক হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন