মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

‘মানুষের ইমোশন নিয়ে খেলছেন সাদিয়া আয়মান’

নবীন নিউজ ডেস্ক ২২ অক্টোবার ২০২৪ ১১:৩৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বর্তমানে নাটক-সিনেমার প্রচারণার জন্য তারকারা ভক্ত-দর্শকদের বোকা বানানোর কৌশল অবলম্বন করেন। এর আগে জনপ্রিয় গায়ক তাহসান ও অভিনেত্রী ফারিণ একটি বিজ্ঞাপনের প্রচারণার জন্য একটি শপে আটকে গিয়ে নাটকীয়ভাবে দর্শকদের বোকা বানিয়েছিলেন। এবার সেই পথে হাঁটলেন বর্তমান সময়ের জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি ফেসবুক লাইভে এসে ভৌতিক বিষয় তুলে ধরে দর্শকদের সিমপ্যাথি অর্জনের চেষ্টা করেন। যেটা ছিল পুরোটাই সাজানো। এতে ভক্তের একাংশ তীব্র সমালোচনা করলেন অভিনেত্রীকে।

সোমবার মধ্যরাতে ফেসবুকে একটি লাইভে এসে সাদিয়া আয়মান বলেন, তিনি একটি ঘটনা শেয়ার করার জন্য বাধ্য হয়ে মধ্যরাতে লাইভে এসেছেন।

সেই ঘটনা সম্পর্কে অভিনেত্রী জানান, আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানিনা, এটা কেনো হচ্ছে। তবে বিষয়টা কয়েকবার ঘটেছে দেখেই আজকে লাইভে এসেছি।
 
এরপর ঘটনার বিস্তারিত তুলে ধরে সাদিয়া বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন আপনাদের সবার পরিচিত একটি রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।’
 
তিনি বলেন, ‘এরপরে আমরা নিরাপদে সেখান থেকে বাসায় চলে আসি। তবে চলে আসার পরেও বাসার বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পাই।’
 
কাঁপা কাঁপা কণ্ঠে সাদিয়া বলেন, ‘আমি কথা বলতে পারছি না, কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে।’

পরে দেখা যায় এসব পুরোটাই একটি সাজানো নাটক। যা করা হয়েছে একটি নাটকের প্রমোশনের জন্য। বর্তমানে এ অভিনেত্রী আইডি ডিএক্টিভেট করে রেখেছেন। এখন তার এ লাইভ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

অভিনেত্রীর লাইভ ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, ‘এরকম বাজে প্রমোশন আমি জীবনেও দেখিনি, মানুষের ইমোশন নিয়ে খেলে।’

আরেকজন লিখলেন, ‘পিও সাদিয়া আয়মান মধ্যরাতে এই নাটকটা না করলেও পারতেন। আজকাল প্রোমোশন এতো সস্তা কেন হয়ে যাচ্ছে যে মানুষের আবেগ নিয়ে খেলতে হবে?’

অভিনেত্রীকে নিয়ে একজন বললেন, ‘সাদিয়া আয়মান নাটক কম করো পিও, এতো রাতে লাইভে এসে মজা নেয়ার ইচ্ছে হলে অন্য ভাবেও আসতে পারতা।’
 
এদিকে লাইভ ভিডিওটি কিছুক্ষণ পরই ফেসবুক থেকে সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। ভক্তরাও বুঝে নেন, পুরো ঘটনাই ছিল সেই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। ‘বিভাবরী’ শিরোনামের সেই ফিল্মটি শিগগিরই আসছে দীপ্ত প্লে’তে। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’