নবীন নিউজ ডেস্ক ২১ অক্টোবার ২০২৪ ০৯:৩৭ এ.এম
সংগৃহীত ছবি
এইচএসসি পরীক্ষার ফল বাতিল করে নতুন করে মূল্যায়নের দাবিতে একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
রবিবার (২০ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমকে তিনি জানান, সোমবার (২১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন।
অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করবো। আগামীকাল আমার পদত্যাগপত্র জমা দেবো।”
এর আগে রাত সাড়ে ৭টার দিকে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার নিচে এসে অবস্থানরত শিক্ষার্থীদের সামনে ঢাকা শিক্ষা বোর্ডের অবস্থান তুলে ধরেন।
শিক্ষার্থীদের আজকের মতো বাসায় চলে যাওয়ার অনুরোধ জানিয়ে তখন তিনি বলেন, “তোমরা আন্দোলন করেছ, দাবি জানিয়েছ। বিষয়টি নিয়ে সরকার আলোচনা করে ব্যবস্থা নেবে। তোমাদের ওপর আজ যারা এখানে হামলা চালিয়েছে বা মারধর করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে বোর্ড চেয়ারম্যানের বক্তব্য শেষ না হতেই “ভুয়া, ভুয়া” এবং “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম” স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি রাতেই ফল বাতিলের ঘোষণা দিতে হবে। সবাইকে অটোপাস দিতে হবে। তা না হলে তারা সেখান থেকে যাবেন না।
শিক্ষা বোর্ড ঘেরাও: শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগশিক্ষা বোর্ড ঘেরাও: শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ
রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে ঢুকে বিক্ষোভ ও অবরোধ করেন একদল শিক্ষার্থী। তারা বলছেন, বিক্ষোভ চলাকালে তাদের ওপর হামলা হয়েছে। হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলছেন, কিছু শিক্ষার্থী ভবনের ভেতরে ঢুকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালিয়েছেন।
জানা গেছে, অটো পাসের দাবিতে চেয়ারম্যানকে ৮ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর ঢাকা শিক্ষা বোর্ড প্রাঙ্গণ ছেড়েছেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ৯টার পর অবরোধ তুলে নিয়ে শিক্ষা বোর্ড থেকে চলে যান তারা। রাত পৌনে ১০টায় চেয়ারম্যানসহ কর্মকর্তারা নিরাপদে কার্যালয় থেকে বেরিয়ে যান।
রাত সাড়ে ৯টার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “কিছুক্ষণ আগে অবরোধ তুলে নিয়ে ছাত্ররা এখান থেকে চলে গেছে।”
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি