টিভি ক্যামেরার সামনেই মহিলা সাংবাদিকের যৌনহয়রানি! ভাবছেন, কোনো মানুষ কীভাবে এটা করতে পারে, তাই তো? না, কোনও মানুষ নয়, যৌনহয়রানি করল একটি রোবট৷
রোবটের কি যৌন ইচ্ছা থাকতে পারে? জাগতে পারে যৌন উত্তেজনা? এককথায় এর উত্তর হবে- না ,মেশিনের আবার যৌন উত্তেজনা কিসের? কিন্তু তাকে যদি ওইভাবেই প্রোগ্রামিং করা হয় তাহলে? এমনই এক ঘটনা ঘটে সৌদি আরবে।
সৌদি আরবের প্রথম পুরুষ রোবট অ্যান্ড্রয়েড মুহাম্মদ এক নারী সাংবাদিককে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগে একটি ভিডিও-র মাধ্যমে ভাইরাল হয় এই বিষয়টি ।
আট সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সৌদি আরবের প্রথম পুরুষ রোবট ‘অ্যান্ড্রয়েড মহম্মদ’-এর কাণ্ড। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রিয়াধে ডিপফাস্টের দ্বিতীয় সংস্করণে একটি পুরুষ রোবটকে সামনে আনা হয়।
রোবটিকে সৌদি পুরুষদের মতো পোশাক পরানো হয়েছিল। পা পর্যন্ত জোব্বা, মাথায় ফেট্টি। সেই রোবটের সামনে দাঁড়িয়েই খবর পরিবেশন করছিলেন রাওইয়া আল কাসিমি নামের এক মহিলা সাংবাদিক। হঠাৎই তাঁকে ‘অনুপযুক্তভাবে স্পর্শ’ করে বসে রোবট। মিসেস আল-কাসিমি দ্রুত তার হাত উঠিয়ে রোবটটিকে প্রতিরোধের চেষ্টা করেন। ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য।
একটি গণমাধ্যম থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছিল একটি লাইভ অনুষ্ঠান চলার সময়। সেখানে রোবটটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। ভিডিওতে বিষয়টি দেখানোর পরে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিতর্কের সৃষ্টি হয়। অনেকে অবশ্য সন্দেহ করছেন রোবটটি যিনি পরিচালনা করছিলেন তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে এমনটি করেছেন। কেউ কেউ বলছেন, রোবটটি তৈরির সময় কারিগরি ত্রুটি ছিল। নেটিজেনদের অনেকে আবার এ নিয়ে রশিকতাও করেছেন। একজন এক্স ব্যবহারকারী রোবটটিকে ‘অসচ্চরিত্র ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন।
আরেকজন বলেছেন, এটি একটি ‘চরিত্রহীন’ রোবট। আরেকজন জানতে চেয়েছেন, ‘এই রোবটকে প্রদর্শনীর জন্য কে প্রশিক্ষণ দিয়েছে।’ তবে অনেকে আবার রোবটটির পক্ষও নিয়েছেন। তারা বলেছেন, কারিগরি ত্রুটির কারণেই এমন বিভ্রান্ততিকর ঘটনা ঘটে।
কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে অন্যান্যদের সঙ্গে সমান তালে তাল দিয়ে কাজ করছে সৌদি আরব। এর অংশ হিসেবেই মোহাম্মদ নামের এ রোবটটি তৈরি করে দেশটি। মধ্যপ্রাচ্যের ধনী দেশটি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এ রোবট তৈরি করেছে। রোবটটিকে গত সোমবার প্রথমবারের মতো প্রদর্শনীতে আনা হয়।
প্রদর্শনীতে রোবটটি নিজের পরিচয় দিয়ে বলে, আমি মোহাম্মদ, পুরুষের শারীরিক গঠনের প্রথম রোবট। আমাকে তৈরি করা হয়েছে সৌদি আরবে। কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে আমাদের অর্জন প্রদর্শনের জন্য জাতীয় প্রকল্পের অংশ হিসেবে আমাকে তৈরি করা হয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ