নবীন নিউজ, ডেস্ক ১৭ অক্টোবার ২০২৪ ০৮:৫১ এ.এম
চীনের জিদালাই কোম্পানি লিমিটেড ৫.৮৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (এইপিজেড) একটি জিপার পুলার তৈরির কারখানা স্থাপন করবে।
চীনা মালিকানাধীন এ কোম্পানিটি বার্ষিক ৭ কোটি পিছ জিপার পুলার তৈরি করবে যেখানে ১৮৯ জন বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবে। জিদালাই কোম্পানিটি বিশ্ববিখ্যাত জিপার ব্র্যান্ড ‘ওয়াইকেকে’ এর একটি কৌশলগত ব্যবসায়িক অংশীদার।
বুধবার (১৬ অক্টোবর) জিদালাই কোম্পানি লিমিটেড এর সাথে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। ঢাকাস্থ বেপজা সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিদালাই কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মি. সু সেহ-মিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
বিনিয়োগের স্থান হিসেবে বেপজাকে বেছে নেওয়ায় জিদালাই কোম্পানিকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, ৪৪ বছর ধরে বিনিয়োগকারীদের সেবা দেওয়ার মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বেপজা বাংলাদেশের একটি অন্যতম সফল প্রতিষ্ঠান। তিনি জিদালাই কোম্পানিকে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধি এবং ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লি. এর ব্যবস্থাপনা পরিচালক মি. জিন দেগুচি উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন