সপ্তমবারের মতো আয়োজিত হচ্ছে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪। নেপালের রাজধানী কাঠমান্ডুতে বসছে জাঁকজমকপূর্ণ এ উৎসব। আয়েজন করেছে নেপাল ফিল্ম অ্যান্ড কালচারাল একাডেমি। আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ চলবে ১৮ মার্চ পর্যন্ত।
নেপালের মর্যাদাপূর্ণ এ আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে তিন নির্মাতার তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। জানা গেছে, ৬ ক্যাটাগরিতে ৪০ দেশের মোট ৮৮টি সিনেমা অংশ নিচ্ছে এবারের উৎসবে। এবার প্রতিযোগিতামূলক বর্ণিল এ উৎসবে বাংলাদেশ থেকে সুপিন বর্মনের ‘অ্যা লেটার অব পোস্টমাস্টার’, শায়লা রহমান তিথির ‘জয় বাংলা’ এবং আরাফাত মোহসীনের ‘এভরিথিং ইজ নাথিং’ মনোনয়ন পেয়েছে। চলচ্চিত্র তিনটি ‘ইন্টারন্যাশনাল শর্টস’ বিভাগে প্রদর্শিত হবে।
জানা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘পোস্টমাস্টার’র কেন্দ্রীয় চরিত্র রতনকে কেন্দ্র করে নিরীক্ষাধর্মী এক মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত হয়েছে সুপিন বর্মনের ‘অ্যা লেটার অব পোস্টমাস্টার’ সিনেমাটি। উৎসবের তৃতীয় দিন ১৬ মার্চ বেলা ১১টায় রাজধানীর থামেল কিউএফএক্স ছায়া সেন্টার এবং পাঠানের কিউএফএক্স লাবিম মলে বেলা ১১টায় প্রদর্শিত হবে সিনেমাটি। এতে অভিনয় করেছেন রিয়া মোহন্ত, বিধান রায়, সাদেকুর রহমান সুজন, খলিলুর রহমান চৌধুরী প্রমুখ।
অপরদিকে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শায়লা রহমান তিথি নির্মিত জয় বাংলা চলচ্চিত্রটি একই স্থানে উৎসবের চতুর্থ দিন ১৭ মার্চ বিকাল ৪টায় প্রদর্শিত হবে। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন সাজিন আহমেদ বাবু। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফারজানা চুমকিসহ আরো অনেকে।
আরাফাত মোহসীনের সংলাপবিহীন চলচ্চিত্র ‘এভরিথিং ইজ নাথিং’ প্রদর্শিত হবে উৎসবের শেষ দিন ১৮ মার্চ দুপুর ১টা ৩০ মিনিটে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবার উৎসবের জুরি প্রধান হিসেবে থাকছেন চীনের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফেই সিয়েহ।
নবীন নিউজ/জা
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’