মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

‘গোল্ডম্যান’, বাপ্পি লাহিড়ী কত কেজি সোনা রেখে গেছেন ?

নবীন নিউজ, ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৩০ পি.এম

 

সানগ্লাসে ঢাকা চোখ। ঘাড় পর্যন্ত কোকড়া  চুল। হাতে, গলায় মোটা একাধিক সোনার ব্রেসলেট ও চেইন এমন কোনো বিবরণ শুনলেই একটা চেহারাই যেন  ভেসে ওঠে।বলছিলাম ,সংগীত পরিচালক তথা গায়ক বাপ্পি লাহিড়ীর কথা। যার মুখে সব সময় হাসি লেগে থাকতো। তিনি ছিলেন খুব অন্য রকম, সহজেই সকলের নজর কাড়তেনআই অ্যাম ডিসকো ড্যান্সারগান শোনেননি, এমন সংগীতপ্রিয় মানুষ পাওয়া যাবে না। এমনকি আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ী। বলিউডেরচলতে চলতে’, ‘শারাবি’, বাংলায়অমর সঙ্গী’, ‘আশা ভালোবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেমসহ আরও অনেক ছবিতে সংগীত পরিচালনা করেছেন। এবং  গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান।

ভারতের মতো বাংলাদেশেও জনপ্রিয় ছিলেন বাপ্পি লাহিড়ী। ২০২০ সালে বাগি-’-এর জন্য তাঁর শেষ গান ছিল জীবনকালে গান নিয়ে তিনি যেমন পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তেমনই তাঁর পোশাকও ছিল বরাবরই আকর্ষণের কেন্দ্রে। বাপ্পি লাহিড়ী মানেই ভক্তদের কাছে আগাগোড়া সোনায় মোড়াএক মানুষ। তাঁকে বলিউডেরগোল্ডম্যানবলা হতো। কেন গয়না পরতেন, সেটাও জানিয়েছেন তিনি।

এই অলংকারকে তিনি আশীর্বাদ মনে করে ব্যবহার করতেন। বাপ্পির ভাষায়, ‘আমার স্রষ্টার নাম সোনা! যখন থেকে সোনার গয়না পরা শুরু করেছি, আমার একের পর এক গান হিট করা শুরু করেছে। সোনা আসলে আমার জন্য সৌভাগ্যের প্রতীক। তাই এত সোনার গয়না কিনি আর পরি।

গয়না ব্যবহার নিয়ে তাঁর নানা রসিকতাও শোনা গেছে। এক অনুষ্ঠানে বলিউড তারকা রাজ কুমারের সাথে দেখা হয় বাপ্পির। সুরকারের গলায় ভারী ভারী সোনার গয়না দেখে হেসে ওঠেন রাজ। বলেছিলেন, শুধু মঙ্গলসূত্রের অভাব রয়ে গেল দেখছি।তবে সংগীতশিল্পীর রেখে যাওয়া সোনার পরিমাণ কত,সেটি জানা আছে ক’জনের?

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাঁর ব্যবহৃত সোনা-রুপার পরিমাণ কেজি ৩৫৪ গ্রাম। ২০১৪ সালে নির্বাচনে অংশ নিয়েছিলেন এই গায়ক। সেই সময় মনোনয়নপত্রে সোনা-রুপার পরিমাণ প্রকাশ করেন। তখন জানা যায়, ভারতীয় এই গায়ক ৭৫৪ গ্রাম সোনা কেজি ৬২০ গ্রাম রুপার মালিক। এই সবই তাঁর গলার চেইন, ব্রেসলেট, হাতের ঘড়িসহ অন্যান্য ব্যবহৃত গয়না।

বাপ্পির এসব গয়না তাঁর স্ত্রী চিত্রাণী লাহিড়ীও পরতে ভালোবাসেন। তবে বাপ্পি লাহিড়ীর চেয়ে তাঁর স্ত্রীর সোনার গয়নার পরিমাণ আরও বেশি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চিত্রাণী ৯৬৭ গ্রাম সোনা, কেজি ৯০০ গ্রাম রুপার গয়না রয়েছে।

একাধিক সাক্ষাৎকারে বাপ্পি তাঁর সোনার গয়না প্রতি দুর্বলতার কথা জানিয়েছিলেন। তাঁর সংগ্রহ ছিল যেকোনো গয়নাপ্রেমীর কাছে হিংসনীয়। কোনো সময়ই সোনার হার, ব্রেসলেট, আংটি ছাড়া দেখা যেত না তাঁকে। বিখ্যাত সংগীতশিল্পী এলভিস প্রিসলির দ্বারা তিনি অনুপ্রাণিত। তিনি বলেছিলেন, ‘এলভিস প্রিসলি সোনার হার পরতেন। আমি প্রিসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম, যদি কোনো দিন সফল হই, তাহলে নিজের অন্য রকম ভাবমূর্তি গড়ে তুলব।’

২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি বাপ্পি লাহিড়ী  জাগতিক ভ্রমণ শেষ করেছেন তিনি ৬৯ বছর বয়সে  মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন