নবীন নিউজ ডেস্ক ০৭ অক্টোবার ২০২৪ ১০:২৪ এ.এম
সংগৃহীত ছবি
ঢাকার ধামরাইয়ে মাসিক বেতন ১৫ হাজার টাকা বৃদ্ধি ও সাপ্তাহিক ছুটিসহ নয় দফা দাবিতে বিক্ষোভ করেছে আকিজ ফুড আ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা। তবে আশুলিয়া ও গাজীপুরে গার্মেন্টস পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সোমবার সকালের দিকে গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রায় শতাধিক শ্রমিক।
এর আগে, ভোর ৬টা থেকে আধ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে শ্রমিকরা প্রতিষ্ঠানের কাছে নানা দাবি দাওয়া জানিয়ে আসছিল। প্রতিষ্ঠান তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেয়নি। তিন মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনও শ্রমিকরা বর্ধিত বেতন পাননি। এরই জেরে তারা বিক্ষোভ করছেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় শ্রমিক ও মালিকপক্ষ দফায় দফায় বৈঠক করে সমঝোতায় আসার চেষ্টা চালায়।
এদিকে, অস্থিরতা কাটিয়ে প্রায় শতভাগ উৎপাদনে আশুলিয়া শিল্পাঞ্চল। বন্ধ রয়েছে ১টি কারখানা। গাজীপুরে তৈরি পোশাক কারখানাসহ সকল শিল্প কারখানা চালু রয়েছে। সকালে থেকে শ্রমজীবী নারী-পুরুষ শ্রমিকেরা নিজেদের কর্মস্থলে যোগ দিয়েছে।
শিল্প কারখানার উৎপাদন স্বাভাবিক রয়েছে। শিল্প কারখানা সার্বিক নিরাপত্তায় কাজ করছে শিল্প পুলিশ। রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন