নবীন নিউজ ডেস্ক ০৩ অক্টোবার ২০২৪ ১০:১২ এ.এম
সংগৃহীত ছবি
সংকটে থাকা চার ব্যাংককে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে অতিরিক্ত তারল্য থাকা কয়েকটি ব্যাংক ঋণ হিসেবে এই সহায়তা দিয়েছে।
এই ঋণ সহায়তার গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনেয়ারা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন।
তারল্য সহায়তা পাওয়া চার ব্যাংক হলো - ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
এসব ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে তিন ব্যাংক মিলে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। ব্যাংক তিনটি হল সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।
এদিকে দুই ব্যাংক মিলে সোশ্যাল ইসলামী ব্যাংককে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। তারল্য সহায়তা দেওয়া ব্যাংক দুটো হল সিটি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংককে ঋণ সহায়তা প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
এছাড়া সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক এই চারটি ব্যাংক মিলে ন্যাশনাল ব্যাংককে ঋণ সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, তারল্য সংকটে থাকা ৫ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়েছে। এই আওতায় অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকের কাছ থেকে সহায়তা পাবে। যার গ্যারান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় চার ব্যাংক পেল ঋণ সহায়তা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন