বিএনপির আর কিছু করার নেই। তাদের সঙ্গে জনগণও নেই বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কথা কিছু বলতে হয়, এজন্য মাঝে মাঝে কথামালার চাতুরী করে থাকে বিএনপি।
সোমবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, বিএনপির রাজনীতিতে মিথ্যাচার চিরজীবন অপরিহার্য। এটা তাদের চিরাচরিত মিথ্যাচারেরই ধারাবাহিকতা। তাদের সঙ্গে জনগণ নেই, কর্মীরা হতাশ। এখন কিছু বলে কর্মীদের কাছে, পাবলিকের কাছে থাকতে চাচ্ছে তারা।
তিনি বলেন, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে ভূমিকা রাখবে। বাইরে তাদের দলে কী হচ্ছে তা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই।
মিয়ানমারে চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশ সীমান্ত রক্ষায় সদা জাগ্রত। মিয়ানমারে যে অস্থিরতা বিরাজ করছে এর ফলে সীমান্তে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকতে পারে। কাজেই আমরা এই বিষয়ে প্রস্তুত আছি।
শেখ হাসিনার সাহসিকতার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, সিকিউরিটি ইস্যুতে জার্মানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ করা বাংলাদেশের জন্য সম্মানের। শেখ হাসিনা সেখানে গিয়ে গণহত্যার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, যা তার সাহসিকতারই পরিচয়। অনেক সরকার প্রধানই এই বিষয় নিয়ে কথা বলতে পারেন না।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর বিষয়ে তিনি বলেন, কিছু কিছু বাড়ছে, কিছু কমছে। কমার প্রবণতা বিদ্যমান। চলমান বিশ্ব সংকটের প্রতিক্রিয়া আমাদের দেশে হবে, এটা খুবই স্বাভাবিক। কথা হচ্ছে এই ব্যাপারে সরকার কোনো উদাসীনতা দেখিয়েছে কি না? সরকার এখানে সক্রিয়। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা নিষ্ক্রিয় হয়ে বসে নেই। আমাদের যা করণীয় তা করছি।
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’