নবীন নিউজ ডেস্ক ২৩ সেপ্টেম্বার ২০২৪ ১১:০৯ এ.এম
সংগৃহীত ছবি
রাজধানীর রাস্তায় দিনের বেলায়ও চলছে দূরপাল্লার বাস, রাস্তায় দেদারছে চলছে ব্যাটারিচালিত রিকশা। তার ওপর সড়কের খানাখন্দেও তৈরি হচ্ছে যানজট। ট্রাফিক পুলিশ থেকেও নেই। কেউ অবশ্য আগের মতো মানছেও না পুলিশের নির্দেশ।
অফিস ছুটি হয় বিকেলে; সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললেও মোড়ে মোড়ে ঠায় দাঁড়িয়ে যানবাহন। রাত পেরিয়ে সকাল। পরদিন আবারও কাজে বেরিয়ে আবারও সেই যানজট। মোহাম্মদপুর থেকে রওনা দিয়ে বারিধারার দিকে যাচ্ছিলেন এক বেসরকারি চাকরিজীবী। বিজয়স্মরণি আসতেই চলে গেছে তার দেড় ঘণ্টা।
এমন অনেকেই আছেন হুট করে যানজট বেড়ে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না।
এতো যানজটের কী কারণ? সরেজমিন গিয়ে দেখা যায়, পুরো রাস্তাজুড়ে দিনের বেলাতেও চলছে দূরপাল্লার বাস। মূল রাস্তায় দেদারছে উঠে পড়ছে ব্যাটারিচালিত অটোরিকশা। প্রতি মোড়ে মোড়ে সংযোগ সড়কের মুখগুলো আটকে পড়ছে এ রিকশার কারণে। রাস্তার মাঝেও যেখানে সেখানে ঘুরছে রিকশা, আটকে পড়ছে অন্য যানবাহন।
যাচ্ছেতাই চলায় ঘটছে দুর্ঘটনা। তাৎক্ষণিক লেগে যাচ্ছে বাকবিতণ্ডা। সমাধান করার যেন কেউ নেই। এ ঘটনাগুলো আগে সমাধান করে রাস্তা চালু রাখতো পুলিশ, এখন সবাই মিলে বিচারক, আর সব মিলে যানজট।
রাস্তায় কোনো কোনো পয়েন্টে দেখা যাচ্ছে পুলিশ, তবে তাদের নির্দেশ কেউ মানছে না। যেখানে দাঁড়াতে মানা, পুলিশের সামনেই সেখানে দাঁড়াচ্ছে বাস।
৫ আগস্টের পর রাস্তায় ট্রাফিকের কাজ করেছিল শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলছেন, পুলিশের ভীতির আসলে কোনো কারণ নেই।
এছাড়াও একই পথে চলছে পাতাল মেট্রোরেলের কাজ। রাস্তার অর্ধেক বন্ধ সে কাজে। সরুপথে যান চলে ধীর গতিতে। ততক্ষণে পেছনে তৈরি হয় লম্বা লাইন। এর বাইরে টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে রাস্তা। মেরামত হয়নি বলে বেড়েছে খানাখন্দ। সেসব পথেও যান চলছে ধীর গতিতে।
রাস্তায় সীমিত পুলিশ, কার্যক্রমও সীমিত। ট্রাফিক ব্যবস্থাপনায় তাদের সক্রিয় অংশগ্রহণ কতটা জরুরি হারে হারে টের পাওয়া যাচ্ছে। প্রধান উপদেষ্টা কারণ বের করে সমাধানের কথা বলেছেন, দেখা যাক কী হয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন