নবীন নিউজ, ডেস্ক ০৩ নভেম্বার ২০২৪ ১০:১০ এ.এম
যানজটের এ শহরে, রাজধানীবাসীর ভোগান্তি নতুন কিছু নয়। এর কারণগুলো সবার জানা থাকলেও কেন যেন সমাধানের দিকটাতেই কারো নজর নেই। রাজধানীতে যানজটে প্রতিদিন নষ্ট হয় ৮২ লাখ কর্মঘণ্টা। একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল।
মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মত মেগা প্রকল্পগুলো চালুর পরও পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, জ্যামের ভয়ে আশপাশের জেলাগুলো থেকে এখন ঢাকায় ঢুকতেও কৌশলী হতে হচ্ছে মানুষকে।
যানজটের কারণে নগরবাসী যখন দিশেহারা, তখনও ফুটপাত দখল হচ্ছে দেদারসে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শেষ হলেই, ঘুরে-ফিরে একই অবস্থা। নগরবাসীর আক্ষেপ, আদৌ কি মিলবে মুক্তি?
সেকেলে গণপরিবহন ব্যবহারে অনীহার কারণে, গেল দু’দশকে অস্বাভাবিক হারে ঢাকায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় মানসিক চাপে পড়ছেন সবাই। আর্থিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্যের ক্ষতিও নিরূপণের বাইরেই থেকে যায়।
এমন অচলাবস্থা শুধু প্রধান সড়কগুলোতেই নয়, বিস্তৃত অলিগলি পর্যন্ত। সব জেনে-বুঝেও নির্বিকার সবাই, নিয়মের তোয়াক্কা করছেন না কেউ।
এদিকে, যানজটের অন্যতম কারণ আন্তঃজেলা যানগুলো। ঢাকার মধ্যে দিয়ে চলাচল করায়, বাড়তি চাপে থাকে সড়ক। মুক্তির উপায়ে তাই রাজধানীর চারপাশে রিংরোড নির্মাণের তাগিদ বিষেশজ্ঞদের।
যোগাযোগ বিশেষজ্ঞ ড. এম হাদিউজ্জামান বলেন, ‘ইনার রিং রোডটা অতিদ্রুত বাস্তবায়ন করা দরকার। যারা উত্তরবঙ্গ থেকে আসছেন, হয়তোবা দক্ষিণবঙ্গে যাবেন তাদের একেবারে ঢাকার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি, এটা পরিবল্পনায় ত্রুটি। সমন্বিত উদ্যোগ ছাড়া মুক্তি নগরবাসীর মুক্তি মিলবে না।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন