নবীন নিউজ, ডেস্ক ২৯ জানু ২০২৫ ০৯:৫১ এ.এম
রাজধানীতে ৫ আগস্ট থেকে আজ পর্যন্ত ১৭৭ দিনে আন্দোলন হয়েছে ১৩৬ টি। নানা সংগঠন ও গোষ্ঠীর ব্যানারে হচ্ছে আন্দোলন যেগুলোর বেশিরভাগই অচেনা। আন্দোলনকারীরা নিজের বঞ্চিত ও বৈষম্যের শিকার হলে অবরোধ করেন রাস্তা, ঘেরাও করেন সচিবালয়সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১ দিনে ১৭ টি স্পটে অবরোধের ঘটনাও ঘটেছে। এতে যানজটসহ নানা ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এতদিন এক পক্ষ সব সুবিধা নিয়ে এসেছে, যারা পাননি তারা বেশিরভাগই আন্দোলনে নেমেছেন। এছাড়া সরকারকে নাজুক ভেবে অনেকেই দ্রুত দাবি আদায়ের চেষ্টায় নেমেছেন।
সচিবালয় ঘেরাও করে ১৯ আগস্টের আন্দোলন ছিল ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় স্থগিত এইচএসসি পরিক্ষাগুলো না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের দাবিতে। এর বিপরীতে পরিক্ষা নেওয়ার দাবিতেও আন্দোলন হয়৷ পরে সাবজেক্ট ম্যাপিংয়েই ফল প্রকাশ হয়। তাতে যারা পাশ করেননি তারাও নামে আন্দোলনে, ঘেরাও করেন শিক্ষাবোর্ড। এই ১৯ আগস্টই রাজধানীর ১৭ টি পয়েন্টে চলে নানা দাবিতে অবরোধ, আন্দোলন। কারো দাবি চাকুরী স্থায়ীকরণ, কেউ চায়, বদলি, নিয়োগসহ নানা ইস্যু।
প্যাডেলচালিত রিকশাচালকদের আন্দোলন চলে টানা ৯ দিন। দিনের বিভিন্ন সময় সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেন। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকেই আন্দোলনে নামে আনসারের সদস্যরা। ২৫ আগস্ট সকাল-সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয়।
রাজপথের আন্দোলনই নয়, এতদিনের বঞ্চিত বলে দাবি-দাওয়া আদায়ে অবস্থান, অনশন হয় সচিবালয়সহ সরকারি অফিসেও। বাদ যায়নি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারাও। নতুন বছরের শুরুর ২৮ দিনেই আন্দোলন হয়েছে ৪০ টি। আন্দোলন হয় ৪৩ বিসিএসে বাদ পড়াদের, ৪০ তম এসআই ব্যাচের অব্যাহতিপ্রাপ্তদের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দকে ঘিরে আন্দোলন সংঘর্ষ হয় ৪ দিন। বিডিআর সদস্যদের পরিবার, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনও হয়েছে এই মাসেই। এছাড়াও মঙ্গলবার সারাদেশর ট্রেন যোগাযোগই বন্ধ করে দেয় রানিং স্টাফরা।
সূত্র: যমুনা টিভি
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন