বাজার থেকে মোরগ-মুরগি কেনার পর তা ড্রেসিং করে বাসা-বাড়িতে আনার প্রবণতা দিন দিন বাড়ছে। কিন্তু মুরগি ড্রেসিং করার ক্ষেত্রে যে ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার তা করা হয় না। অনেক জায়গায় অস্বাস্থ্যকরভাবে ব্রয়লার কিংবা দেশি মুরগি ড্রেসিং করা হয়।
একটি মুরগির জন্য একবার গরম পানি ব্যবহারের নিয়ম থাকলেও তা করা হয় না। বরং একই পানিতে বারবার মুরগি চুবিয়ে ড্রেসিং করা হচ্ছে। এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ড্রেসিংয়ের এই স্বাস্থ্যগত দিক ছাড়াও রয়েছে মাসয়ালাগত কিছু বিষয়। এগুলো না মানলে ওই মুরগি খাওয়া হারামও হতে পারে।
ড্রেসিংয়ের প্রচলিত কিছু পদ্ধতিতে মুরগির গোশত নাপাক হয়ে যায়, যা খাওয়া নিষেধ। বাজারে জবাই করা মুরগি ড্রেসিংয়ের কয়েকটি পদ্ধতি রয়েছে। আধুনিক মাসয়ালা হিসেবে সব মুসলমানদের এসব জানা উচিত। মুরগি গরম পানিতে চুবিয়ে ড্রেসিং করার যে পদ্ধতি চালু আছে, তার মধ্যে কিছু পদ্ধতি এমন আছে, যার মাধ্যমে মুরগি একেবারেই হারাম হয়ে যায়। আবার কিছু পদ্ধতি এমন আছে যার দ্বারা মুরগি হারাম হয় না।
হালাল পদ্ধতি: জবাইয়ের পর মুরগির ভেতর (নাড়িভুঁড়ি, বিষ্ঠা) ও বাইরের সব ময়লা বের করে গরম পানিতে চুবিয়ে ড্রেসিং করলে হালাল হবে।
হারাম পদ্ধতি: মুরগির ভেতরের ময়লাসহ চুবানোর কারণে ময়লা-আবর্জনার (নাড়িভুঁড়ি, বিষ্ঠা) ক্রিয়ায় গোশতের স্বাদ-ঘ্রাণে পরিবর্তন হয়ে গেলে তা খাওয়া জায়েজ নয়। তবে গরম পানিতে চুবানোর সঙ্গে সঙ্গেই তুলে ফেলায় ময়লা-আবর্জনার ক্রিয়ায় গোশতের স্বাদ-ঘ্রাণ পরিবর্তন না হলে তা হালাল হবে।
ড্রেসিংয়ের পানি আগে থেকে মুরগির রক্ত বা বিষ্ঠা বা অন্যকোনো কারণে নাপাক হয়ে থাকলে, সেই নাপাক পানিতে চুবানোর কারণে গোশতের স্বাদ-ঘ্রাণে পরিবর্তন হলে, সেই মুরগি হারাম হবে। গোশতের স্বাদ-ঘ্রাণে পরিবর্তন না হলে খাওয়া যাবে। -আহসানুল ফাতাওয়া: ২/৯৬
আমাদের পরামর্শ হলো- ড্রেসিংয়ের প্রচলিত পদ্ধতি সংশোধন করা দরকার। এতে আপত্তিকর যে বিষয়গুলো রয়েছে তা বাদ দিতে হবে। আর মুরগি, হাঁস, কবুতর বা এরকম সব হালাল প্রাণী ড্রেসিংয়ের হুকুম একই।
নবীন নিউজ/ফা
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?