সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

কাদের সাহেব কোথায় গেলেন, আমার বাসায় আসেন: মির্জা ফখরুল

নবীন নিউজ ডেস্ক ১৮ সেপ্টেম্বার ২০২৪ ০৪:২১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাদের সাহেব কোথায় গেলেন, আমার বাসায় আসেন। বুধবার দুপু‌রে ঠাকুরগাঁওয়ের হ‌রিপুর উপ‌জেলা ঈদগাহ মা‌ঠে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদের আমানত। তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা বলেন, আমানত যে খেয়ানত করে তিনি মুমিন না। এ আমানতকে আমাদের রক্ষা করতে হবে। সামনে পূজা আসছে পূজাকে কেন্দ্র করে কোথাও যেন অঘটন না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

বিএন‌পির মহাস‌চিব ব‌লেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ভয়াবহ দানব ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন ঘটেছে। তার পত‌নের আগে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকার খুন করেছে প্রায় দুই হাজার মানুষকে। কারও হাত চলে গেছে কারও পা চলে গেছে কারও মাথার খুলি উড়ে গেছে। এরা কেউ কলেজে পড়ত কেউবা ইউনিভার্সিটিতে পড়ত। এসব মানুষকে হাসিনা খুন করেছে। 

মির্জা ফখরুল বলেন, আজকে আমরা মুক্ত বাংলাদেশে বাস করছি। কিন্তু মনে রাখবেন সেদিন পর্যন্ত এটি মুক্ত থাকবে যেদিন পর্যন্ত আমরা এটিকে স্বাধীনভা‌বে রাখতে পারব। আমরা যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারব? উপস্থিত নেতাকর্মীরা না সূচক কথা বললে ফখরুল বলেন, তাদের মত (আওয়ামী লী‌গের) একই আচরণ করলে একই রকম দশা হবে আমাদেরও। সেই জন্য আমরা যারা লড়াই করেছি সংগ্রাম করেছি তাদের প্রতি আমার আকণ্ঠ অনুরোধ আপনারা নিজেদের মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র হিসেবে তৈরি করেন। কারো ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। 

বিএনপি মহাসচিব আরও বলেন, গত ১৫-১৬ বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা আমাদের ওপর ব্যাপকভাবে নির্যাতন ও জেল জুলুম করেছে। আপনাদের এখানে মামলা হয়েছে শুধু বিএনপি করার অপরাধে জামাত করার অপরাধে, আপনাদের জেলে রাখা হয়েছে। সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। যে শেখ হাসিনা সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে গিয়েছিল, তাকে ঠিক সেভাবে পালিয়ে যেতে হয়েছে। জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাকে চলে যেতে হয়েছে। চলে যাওয়ার আগ মুহূর্তে লাখ লাখ মানুষ গণভবন দখলে আসছিল। ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে তিনি জীবন রক্ষা করেন। 

পবিত্র কুরআনের সূরা ইমরানের একটি আয়াত উল্লেখ করে সেটির বাংলায় অনুবাদ করে ফখরুল বলেন, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা মালিক বানাই, বাদশাহ বানাই, রাষ্ট্রপতি বানাই প্রধানমন্ত্রী বানাই আবার তাকে যেকোনো সময় রাস্তার ফকির বানিয়ে দিই। আজকে প্রতাপশালী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সেই করুন অবস্থার মধ্যে পড়েছেন।  আর যারা এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদের জেলে দিত, জুলুম করত, জমি দখল ক‌রে নিত, ব্যবসা-বাণিজ্য নিয়ে নিত, আমাদের রাজনীতি করতে দিত না। আজ তারা জেলের ভেতরে ঢুকে পড়ে আছে। এ জন‌্যই আল্লাহ তাআলা বলেন, সীমালঙ্ঘন করো না, সীমা সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ক্ষমা করেন না। 

ফখরুল ব‌লেন, আমি ১১ বার কারাগারে গিয়েছি। আমরা দেশনেত্রী জিয়া ও তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর লড়াই সংগ্রাম করেছি। আমাদের ঠাকুরগাঁওয়ে অসংখ্য ছেলেকে  গুলি করেছে অসংখ্য মামলা হয়েছে। বারবার জেলে গিয়েছে আমাদের ছেলেরা কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি। 

ওবায়দুল কাদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কোথায় গেলেন ওবায়দুল কাদের সাহেব, আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না। আমি আপনাকে বলতে চাই আমার বাসায় আসেন আমার এলাকাতে আসেন।

ফখরুল ব‌লেন, প্রয়াত জামায়াত নেতা আমাদের গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আযমীকে আট বছর আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে এ আয়না ঘরে রাখা হয়েছে। অনেক নেতাকর্মীর খবরই পাই না। ১২ বছর আগে ইলিয়াস আলী নিখোঁজ এখন পর্যন্ত তার কোনো খবরই পাওয়া যায়নি। তার স্ত্রী সন্তানরা জানে না তার মৃত্যু দিবস পালন করবে শহিদ হিসেবে, না আল্লাহ তাকে ভালোভাবে ফিরিয়ে দিক সে দোয়া কর‌বে তারা সেটাও জানে না। আওয়ামী লীগ সরকার দেশের সব গুণী মানুষকে টর্চার করার জন্য আয়না ঘর বা‌নি‌য়েছিল। বিএনপি জামায়াত ইসলামের নেতাকর্মীদের ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হতো।

এদিন নিজের অসুস্থতা থাকার কারণে দাঁড়িয়ে বক্তব্য দিতে না পারায় নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে সভা শেষ করেন ফখরুল।

সভায় হ‌রিপুর উপ‌জেলা বিএনপির সভাপতি উপাধ‌্যক্ষ জাম‌াল উ‌দ্দিনের সভাপতিত্বে সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, আবু তাহের প্রমুখ বক্তব্য দেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’