নবীন নিউজ ডেস্ক ১৮ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৩৮ এ.এম
সংগৃহীত ছবি
গত ১৭ বছরে দলীয় নেতাকর্মীসহ সমমনাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আগামী সপ্তাহে চিঠি দেবে বিএনপি।
গত সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে (ভার্চুয়ালি) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ চিঠি দেওয়া হবে। গতকাল মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, গায়েবী ও বানোয়াট মামলা প্রত্যাহারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আগামী সপ্তাহের মধ্যে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে আইনজীবী ফোরামের সব জেলার কমিটির সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত ও তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করার জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে।
সভায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা অধিকতর ও সম্প্রচারের জন্য গঠিত কমিটির আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ কমিটির গৃহীত সিদ্ধান্তসমূহ সভায় উপস্থাপন করেন। সভা তা অনুমোদন করে দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জনপ্রশাসন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন বিষয়ে আলোচনা হয়। এই বিষয়গুলোর ওপরে গঠিত কমিটিগুলোকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’