নবীন নিউজ ডেস্ক ১৭ সেপ্টেম্বার ২০২৪ ১২:১০ পি.এম
সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানায় তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর গাজীপুরা এলাকার সৃজন ড্রেসেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা তাদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে ওই সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
টঙ্গীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারওয়ার আলম জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
অপরদিকে গাজীপুরে বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকরা আগস্ট মাসের বেতন পরিশোধের দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করি বিক্ষোভ করছেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা চন্দ্রা মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কয়েকদিন আগে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধিকাংশ শ্রমিকের আগস্ট মাসের বেতন পরিশোধ করা হলেও অনেক শ্রমিকের বেতন এখনো পরিশোধ করা হয়নি। তাই তারা আগস্ট মাসের বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন