নবীন নিউজ ডেস্ক ১৭ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৪৭ এ.এম
সংগৃহীত ছবি
লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের যুবক আলমগীর শেখ (৩৫) ভারতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভারতবিরোধী পোস্ট ও লাইভে কথা বলায় তাকে আটক করে নির্যাতনের পর ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাত ৮টায় ভারতে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হন্তান্তর করে।
আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর পর্যটন ভিসায় ভারতে যান আলমগীর হোসেন। সেখানে সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্ট ও লাইভ করেন। বিষয়টি তখনই নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে এবং আলমগীরকে চিহ্নিত করে।
রোববার দুপুরে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মারফৎ বাংলাদেশে ফেরত যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর চলে জিজ্ঞাসাবাদ। এক পযার্য়ে একটি অন্ধকার ঘরে আটকিয়ে রাখা হয় প্রায় ৯ ঘণ্টা। দফায় দফায় জিজ্ঞাসাবাদের নামে চলে ভারতীয় পুলিশ ও বিএসএফ-র মানসিক নির্যাতন ও হয়রানী। পানি পর্যন্ত ক্ষেতে দেয়নি তাকে। অবশেষে তার ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠানো হয়।
আলমগীর শেখের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের তাজমহলে গিয়ে একটি লাইভে বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।
ভারতের মেখলিগঞ্জ মহকুমা পুলিশ কর্মকর্তা আশিষ পি সুব্বা জানান, তদন্তের কারণে বাংলাদেশি ওই নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ওর ভারতে প্রবেশের ভিসা বাতিল করে ফেরত পাঠানো হয়েছে।
আলমগীর শেখ জানান, ইমিগ্রেশনে আসার সাথে সাথে তাকে আটক করে ভারতীয় পুলিশ। পরে একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে প্রায় ৯ ঘণ্টা আটকিয়ে রাখা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদের নামে চলে ভারতীয় পুলিশ ও বিএসএফ-র মানসিক নির্যাতন ও হয়রানী। পানি পর্যন্ত ক্ষেতে দেয়নি তাকে।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বলেন, ভারতের চ্যাংড়াবান্ধা কর্তৃপক্ষ বাংলাদেশে ওই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন