শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

রোজার আগেই হু হু করে বাড়ছে ফলের দাম

নবীন নিউজ, ডেস্ক ০৬ মার্চ ২০২৪ ০১:১৯ পি.এম

রোজার আগেই নিত্য প্রয়োজনীয় পন্যের দামের সাথে পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে ফলের দাম। আগে রোজার মাসগুলোতে কেবল বিদেশি ফলের দাম বাড়োতো,কিন্তু এখন দেখা যায়  কেবল বিদেশি ফল নয় একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশি ফলে দামও। 

আঙুর, আপেল, কমলা আর মাল্টার মতো বিদেশি ফলগুলো খুচরা বাজারের মতো পাইকারি বাজারেই সকালে-বিকালে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে তো এসব ফলের দাম লাগাম ছাড়া। ব্যবসায়ীরা বলছেন আমদানি খরচ বেশি, ডলারের দাম বাড়তি এসবই ফলের দাম বাড়ার মূল কারন।

সাউথ আফ্রিকার গালা আপেল বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা। যা মাত্র এক সপ্তাহ আগে ছিল ২৮০ থেকে ৩০০ টাকা কেজি। মালটা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকা কেজি। যা আগে ছিল ২৪০ থেকে ২৫০ টাকা। চীনা ফুজি আপেল এর দাম ২২০ থেকে বেড়ে হয়েছে ২৮০ থেকে ২৯০ টাকা। 

২২০ থেকে ২৪০ টাকার নাশপাতি এখন বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে। মানভেদে সাদা আঙুরের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৪০ টাকা । মানভেদে কালো আঙুরের দাম ছিল ২৯০ থেকে ৩২০ টাকা কেজি যার বর্তমান মূল্য ৩৪০ থেকে ৩৫০ টাকা কেজি।  কেজিতে প্রায় ৪০ টাকা বেড়েছে ছোট ও মাঝারি আনারের দাম ও। 

দেশি ফলের মধ্যে তরমুজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। চম্পা কলা ডজনে ১০ টাকা বেড়ে এখন হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। সবরি কলার ডজন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আকারভেদে প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা আর পেয়ারা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে।

ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী সমিটির সাধারণ সম্পাদক জানান,‘নাশপাতি ও কমলার আমদানি শুক্ল বেড়েছে। এ ছাড়া আর সব ফলের শুল্ক ছয় মাস আগে থেকে একই রকম আছে। ডলারের দামও স্থিতিশীল আছে। কিন্তু কিছু ব্যবসায়ী রোজায় মানুষ বেশি কিনবে এমন চিন্তা করে মুনাফার সুযোগ কাজে লাগান।

আঙুর, আপেল আমদানি করে নিয়ে আসতে হয়। যা ডলারের দামের সঙ্গে ওঠানামা করবে তবে এখন ডলারের দাম কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে এবং দেশি ফলের কোন আমদানি শুল্ক নেই, তাহলে কেন ফলের দাম বেড়েই চলছে এমনটাই জিজ্ঞাসা জনসাধারণের মনে। 

উল্লেখ্য, দেশে ৭৮ ধরনের ফল উৎপাদন হয়, এর মধ্যে ১০ থেকে ১২টি প্রধান। দেশে প্রতিবছর ফলের চাহিদা প্রায় তিন কোটি টন। এর মধ্যে পৌনে দুই কোটি টন আমদানি করতে হয়। বাকিটুকু দেশে উৎপাদন করা হয়।

 নবীন নিউজ/ফা
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন