নবীন নিউজ ডেস্ক ১২ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৪৫ এ.এম
সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা সালমান খানের বিলাসবহুল জীবনের কথা কারও অজানা নয়। এবার তিনি আলোচনায় উঠে এলেন হাতঘড়ির জন্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভাইজানের একটি ভিডিও। এতে তার হাতঘড়িটি নজর কেড়েছে নেটিজেনদের।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গহনা ও ঘড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড ‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’র প্রতিষ্ঠাতা জ্যাকব আরবো সালমান খানের সঙ্গে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
ক্যাপশনে জ্যাকব আরবো জানান, তিনি খুব কমই কাউকে তার বিলিয়নেয়ার থ্রি ঘড়ি পরতে দেন। তিনি লিখেছেন, ‘আমি কখনই কাউকে আমার বিলিয়নেয়ার ট্রাই করতে দিইনি, কিন্তু @beingsalmankhan-এর জন্য আমি এটি ব্যতিক্রম করেছি।’
ভিডিওতে দেখা যায়, জ্যাকব আরবো সালমানকে একটি হাতঘড়ি পরিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন। তারপর ঘড়িটি ক্যামেরার দিকে ধরেন অভিনেতা।
এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চায় পরিণত হয়েছেন সালমান খান ও তার হাতঘড়ি। সালমান খানের হাতঘড়ির মডেল বিলিয়নিয়ার থ্রি। বিলাসবহুল এ ঘড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হীরা-পান্না।
জ্যাকব অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুসারে, সালমান খানের এ ঘড়ির ভেতরের রিংয়ে মোট ১৫২টি সাদা পান্না-কাটা হীরা রয়েছে; যার প্রতিটি অংশে ৭৬টি হীরা ব্যবহার করা হয়েছে।
ঘড়ির চেইন ৫০৪টি সাদা পান্না-কাটা হীরা দিয়ে সজ্জিত। মুভমেন্ট ব্রিজগুলোতে ৫৭টি হীরা রয়েছে। এতে মোট ৭১৪ টি সাদা হীরা ব্যবহার করা হয়েছে। বিলাসবহুল ঘড়িটির মূল্য ৪১.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৯ কোটি ৬১ লাখ টাকার বেশি)।
সালমানকে সর্বশেষ মনীশ শর্মা পরিচালিত টাইগার থ্রি সিনেমাতে দেখা গিয়েছিল। সিনেমাটি আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের একটি অংশ, যার মধ্যে রয়েছে ওয়ার ২, আলফা এবং পাঠান। অভিনেতাকে আগামীতে সাজিদ নাদিয়াদওয়ালার অ্যাকশন-থ্রিলার সিকান্দারে দেখা যাবে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’