সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরি, বিমানের ৬ জন চিহ্নিত

নবীন নিউজ, ডেস্ক ১০ সেপ্টেম্বার ২০২৪ ১২:৩১ পি.এম

সংগৃহীত ছবি

ভারতের চেন্নাইগামী এক যাত্রীর চেক করা লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়জনকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের পাঁচজনকে পুলিশে দিয়েছে বিমান। একজন পলাতক রয়েছেন।

চুরি যাওয়া ৬৮০০ ইউরোর মূল্য বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ১০ হাজার টাকা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ওই যাত্রী ২ সেপ্টেম্বর বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাই যান। লাগেজে থাকা ইউরো না পেয়ে বিমানের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। এরপর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে বিমান।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চেন্নাই পৌঁছে এক যাত্রী তার চেকড লাগেজে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির ওপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে সেদিন কর্মরত ছয়জন ট্রাফিক হেলপারকে চিহ্নিত করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। এ ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয়। অভিযুক্ত ছয়জনের মধ্যে পাঁচজনকে থানায় সোপর্দ করা হয়। একজন পালিয়ে যায়। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে।

বোসরা ইসলাম বলেন, এ ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। দোষী সব ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

এক বার্তায় যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বিমান জানায়, আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের চেকড ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও অলংকারাদি পরিবহনে নিরুৎসাহিত করে। এসব সামগ্রী হ্যান্ড ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানায় তারা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন