শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ভন্ড পীর দেওয়ান বাগীর আস্তানা ভেঙে দিয়েছে সাধারণ মুসলমান

নবীন নিউজ ডেস্ক ০৭ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৩৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দেওয়ান মনোহর খাঁর বাগে অবস্থিত দেওয়ানবাগী পীরের আস্তানা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ।

শুক্রবার সকাল ৭টা থেকে ভাংচুর ও লুটপাট শুরু হয়। একপর্যায়ে আস্তানায় আগুন ধরিয়ে দেয়া হয়। বিকেল ৪টা পর্যন্ত আগুন জ্বলে। পরে আশেপাশের এলাকার লোকজন আগুন নেভায়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে বিতর্কিত দেওয়ানবাগী পীরের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নেয় তার অনুসারীরা। এ সময় দেওয়ানবাগী পীরের আস্তানার পাশে দেওয়ানবাগ জামে মসজিদের মুসল্লিরা বাধা দিলে পীরের অনুসারীরা মুসল্লিদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শুক্রবার সকাল ৭টায় আশেপাশের ৮-১০ গ্রামের মুসল্লিরা বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিত দেওয়ানবাগী পীরের আস্তানায় হামলা চালায়। ভাংচুর, লুটপাট শুরু করে। একপর্যায়ে তারা আস্তানায় আগুন লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে জেলা পুলিশের এএসপি বিল্লাল হোসেন ও বন্দর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেওয়ানবাগ পীরের মুরিদদের সংগঠন আশেকে রসুল পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল কাদের জানান, এলাকার কিছু কুচক্রী লোক আমাদের আস্তানায় হামলা চালিয়েছে। এটি আমাদের কেনা জায়গা। আমাদের নিজস্ব জায়গায় অনুষ্ঠান করলে কেউ সেখানে আইনত বাধা দিতে পারে না।’ 

সেখানে দেওয়ানবাগী পীরের মাজার ভাংচুর হয়েছে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে জানালে তিনি বলেন, আমাদের পীরের মাজার ঢাকার মতিঝিলে। দেওয়ানবাগে তার ছেলে মনির-এ-খোদা ও তার ভাই আব্দুর রহমান সরকারের মাজার রয়েছে। সেগুলো ভাংচুর হয়েছে। এছাড়া দরবার শরীফের বাকি স্থাপনা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, সেখানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ হয়েছে। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। কোনো হতাহতের খবরও আমরা পাইনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রায় ২০ বছর আগে দেওয়ানবাগী পীর মাহবুব-এ-খোদা ইসলাম নিয়ে নানা বক্তব্য দিয়ে বিতর্কিত হন। এ নিয়ে আলেম ওলামাদের মধ্যে তার বিরোধ সৃষ্টি হয়। সে সময় দেওয়ানবাগী পীরের অনুসারীদের সাথে এলাকাবাসীসহ মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় দেওয়ানবাগী পীরের অনুসারীদের গুলিতে বেশ কয়েকজন নিহত হন। ২০২০ সালের দেওয়ানবাগী পীর মারা যায়।

নবীন নিউজ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন