নবীন নিউজ, ডেস্ক ১২ মে ২০২৪ ০১:০০ পি.এম
প্রায় ৫০ একর বোরো ধানক্ষেত ঝলসে গেছে তিনটি ইটভাটার কালো ধোঁয়া ও গরম বাতাসে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এমন ঘটনা ঘটেছে বলে জানা য়ায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধশত কৃষক।
জানা গেছে, পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাঁও গ্রামের ফসলি জমির আশপাশে ঢাকাইয়া শাহজাহান, বেলাল ও আকবর আলী নামে তিন ব্যক্তি তিনটি ইটভাটা গড়ে তোলেন। তাদের ভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে পরিবেশদূষণের পাশাপাশি ধানক্ষেত ও আমবাগানের ব্যাপক ক্ষতি হচ্ছে।
গত কয়েক দিনে ভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে প্রায় ৫০ একর বোরো ধানক্ষেত ঝলসে গেছে। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
ভেমটিয়া ও বিরহলি গ্রামের কৃষক গিয়াস, অহিদুল, শাহজাহান, বাদলসহ কৃষকরা জানান, ধারদেনা করে বোরো ধান আবাদ করেছি। এখন ধানের শিষ বের হওয়ার সময় হয়েছে। ঠিক এ সময়ে ভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে ধানের পাতা ঝলসে হলুদ হয়ে গেছে। আর যেসব ধানের শিষ বের হয়েছে তার সবটাই চিটা হয়ে গেছে। শিষে কোনো ধান নাই।
স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুস সামাদ বলেন, অনেকে ধারদেনা করে বোরো ধান আবাদ করেছেন। অবৈধ ইটভাটার কারণে তাদের ফসল নষ্ট হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে ইটভাটা মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়। তিনি বলেন, তাপের কারণে ফসলের এমন অবস্থা হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হচ্ছে তা আমরা পর্যবেক্ষণে রেখেছি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন