নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০৯:০৮ পি.এম
ছবি- সংগৃহীত।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি। তারা হয়তো ভুলে গেছে আওয়ামী লীগের জুলুম ও নির্যাতনের কথা। ক্ষমতায় যাওয়ার জন্য আজ বিএনপি অন্ধ হয়ে গেছে। কিন্তু দেশের মানুষ আর আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে মেনে নিবে না।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট কালেক্টর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ ভারতের দালাল ছিলো না। আওয়ামী লীগ ছিলো ভারতের সরকার। আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে গেলে তাকে মুখ্যমন্ত্রী বলে সম্মোধন করেছেন। যে কারণে আজ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, আমরা যখন সংখ্যালঘুরাদের নিরাপত্তায় পাহারাদার ছিলাম তখন একটি দল দখলে ব্যস্ত ছিলো। সে কারণে আগামীতে ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, শেখ হাসিনা বলে ভারতকে যা দিয়ে তা ভারত ভুলবে না। কিন্তু আমাদের প্রশ্ন তিনি ভারতের কাছ থেকে কি নিয়ে এসেছে? আমরাই ভারতের প্রতিটি যড়ষন্ত্রের প্রতিবাদ করেছি।
তিনি আরও বলেন, দেশে সকল ইসলামী দলকে একজোট হয়ে কাজ করতে হবে। যেন আগামী নির্বাচনে ইসলাম সরকার প্রতিষ্ঠিত হয়।
চরমনোই পীর বলেন, ফ্যাসিবাদ মাফিয়াতন্ত্রমুক্ত দেশগঠনে রাসুলের সিরাত অনুসরণ অপরিহার্য। রাসুল (সা.) এর সিরাত থেকে দূরে থাকার ফলে ফ্যাসিবাদ, বৈষম্য, বেইনসাফ ও কায়েমি স্বার্থবাদগোষ্ঠী আমাদের ওপর চেপে বসেছে।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা কী ভালো আছে? সারা দেশে হিন্দুদের জানমালে কোনো আঘাত না আসে, এ জন্য আমরা কাজ করেছিলাম। সর্বপ্রথম আমরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি। এটাই ইসলাম আমাদের শিখিয়েছে।
তিনি আরও বলেন, আমরা কখনওই পরগাছা হবো না। ক্ষমতায় গিয়ে আমাদের ব্যবহার করবে তা হবে না। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই সজাগ থাকতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা সভাপতি হাফেজ আজহারুল ইসলামের সভাপতিত্বে বিষয় অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য মুফতী আব্দুর রহমান কাসেমী ও শায়খুল হাদিস মুফতী ফজলুল করীম শাহারিয়া।
নবীন নিউজ/ পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’