নবীন নিউজ ডেস্ক ০৫ সেপ্টেম্বার ২০২৪ ১১:২৪ এ.এম
সংগৃহীত ছবি
দ্বিপক্ষীয় সীমান্ত বৈঠকে অংশ নিতে আগামী অক্টোবরে ভারতে যেতে পারে বাংলাদেশের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। বিজিবি এবং বিএসএফ প্রধানদের মধ্যে ৫৫তম বৈঠক হতে যাচ্ছে এটি। তবে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অন্যান্যবারের তুলনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে এবারের বৈঠকটি।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
মূলত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফের মধ্যে বছরে দুইবার আলোচনা হয়ে থাকে। এতে নেতৃত্ব দেন বিজিবি এবং বিএসএফ প্রধান। এবারের বৈঠকটি বিজিবি এবং বিএসএফ প্রধানদের মধ্যে ৫৫ তম বৈঠক। দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদক বিরোধী সংস্থা, কাস্টমসসহ বেশ কিছু সংস্থার প্রতিনিধিরাও অংশ নিয়ে থাকেন এ বৈঠকে।
পিটিআই বলছে, বৈঠকের জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দুটি তারিখ প্রস্তাব করা হয়েছিল। একটি সেপ্টেম্বরের শেষ দিকে; আরেকটি অক্টোবরে। এর মধ্যে বাংলাদেশ অক্টোবরে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চে সীমান্ত সংক্রান্ত সবশেষ দ্বিপক্ষীয় বৈঠকটি হয়েছিল ঢাকায়। ওই বৈঠকে বাংলাদেশ-ভারতের চার হাজার কিলোমিটার বিস্তৃত সীমান্তের ৯২টি ঝুঁকিপূর্ণ স্থানে এক সারির বেড়া তৈরিতে বাংলাদেশের সম্মতি আদায় করে নিয়েছিলেন বিএসএফের মহাপরিচালক নিতিন আগরাওয়াল।
তবে এবারের বৈঠকটি একটু অন্য পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। তখন থেকে বোন রেহানাসহ ভারতেই অবস্থান করছেন তিনি। এই পরিস্থিতিতে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের শীর্ষ পর্যায়ের এ বৈঠক। তাই স্বাভাবিকভাবেই ভিন্ন আকর্ষণ যোগ হয়েছে অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় সীমান্ত বৈঠকটিকে ঘিরে।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন