নবীন নিউজ, ডেস্ক ০৫ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৫৪ এ.এম
ভারতের বৈশ্বিক বাণিজ্য তার দ্রুত বর্ধনশীল অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। স্বল্প খরচে উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে ভারত হেরে যাচ্ছে। মঙ্গলবার বিশ্বব্যাংক এ কথা বলেছে।
বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠানটি মঙ্গলবার একটি প্রতিবেদনে বলেছে, গত এক দশকে অর্থনৈতিক বৃদ্ধি সত্ত্বেও ভারতের পণ্য ও পরিষেবার বাণিজ্য মোট দেশজ উৎপাদনের শতাংশ হিসাবে হ্রাস পাচ্ছে।
পোশাক, চামড়া, টেক্সটাইল ও পাদুকা বিশ্বব্যাপী রপ্তানিতে ২০০২ সালে ভারতের অংশীদারিত্ব যেখানে ছিল শূন্য দশমিক ৯ শতাংশ, সেখানে ২০১৩ সালে তা বেড়ে ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছায়-যা সর্বোচ্চ। কিন্তু বিশ্বব্যাংকের মতে, ২০২২ সালে তা কমে ৩ দশমিক ৫ শতাংশ হয়েছে৷ বিপরীতে, এই পণ্যগুলোর বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অংশ ৫ দশমিক ১ শতাংশে পৌঁছেছে এবং ২০২২ সালে ভিয়েতনামের ছিল ৫ দশমিক ৯ শতাংশ।
বিশ্বব্যাংক পরামর্শ দিয়ে বলেছে, রপ্তানি বাড়ানোর জন্য এবং চীনের শ্রম-নিবিড় উৎপাদন থেকে দূরে সরে যাওয়ার সুবিধা নিতে চাইলে বাণিজ্য খরচ কমাতে হবে, শুল্ক ও অ-শুল্ক বাধা কমাতে হবে এবং বাণিজ্য চুক্তি সংশোধন করতে হবে।
বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ নোরা দিহেল নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘এটি এমন একটি ক্ষেত্র যেখানে ভারত মনোযোগ দিতে পারে।’
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন