নবীন নিউজ ডেস্ক ০৫ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৩৪ এ.এম
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে দাঁড়ানো তারকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামে একটি গোপন গ্রুপ খুলে সেখানে সক্রিয় হন ১৬০ জন সদস্য।
সম্প্রতি সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেখা যায় অরুণাকে।
আন্দোলনকারীদের দমাতে ‘গরম পানি ঢালা’র পরামর্শ দেন এই অভিনেত্রী। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন অরুণা বিশ্বাসের সহশিল্পী থেকে শুরু করে ভক্তরাও।
গ্রুপে একটি ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্যের জবাবে অরুণাকে বলতে শোনা যায়, যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল দিলেই হবে।
ফেসবুকে সেই গ্রুপের মেসেজ ফাঁস হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন অরুণা বিশ্বাস। অনেকেই তার শাস্তির দাবিও জানিয়েছেন। পাশাপাশি অভিনেত্রীর খোঁজ জানতে চেয়েছেন। এরই মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।
জানা গেছে, বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পরপরই দেশত্যাগ করে কানাডা পাড়ি জমান তিনি। সেখান থেকেই সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।
অরুণা বিশ্বাস দাবি করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে এতকিছু ঘটে গেছে, সেটা তিনি জানতেন না। আর গরম জল ঢেলে দেওয়ার বিষয়টিও সেভাবে বলতে চাননি, যেভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে।
অরুণা বিশ্বাস বলেন, ‘সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম। পাঁচ দিন কোনো খবর নিতে পারিনি। ইন্টারনেট যখন বন্ধ ছিল, তখন। ওই সময় যে বাচ্চাদের এতকিছু হয়েছে জানতান না।’
অভিনেত্রী বলেন, ‘আসলে আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি। ছাত্রদের কথা না।’
গরম জল ঢালা প্রসঙ্গে অরুণার ভাষ্য, ‘বলা হচ্ছিল, হাসপাতালে আগুন লেগেছে। ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।’
নবীন নিউজ/ পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’