মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

হিমু পরিবহনের তুষার আর নেই

নবীন নিউজ, ডেস্ক ০৩ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৫৮ এ.এম

সংগৃহীত ছবি

জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি ‘হিমু’ চরিত্রটিকে ভালোবেসে কয়েকজন তরুণ চালু করেন ‘হিমু পরিবহন’। এই পরিবহনের সদস্যরা নিজেদের পরিচয় দেন ‘হেলপার’ হিসেবে। জুবায়ের কবির তুষার তাদের অন্যতম কাণ্ডারি।

ইচ্ছে ছিল ক্যানসারে মারা যাওয়া হুমায়ূন আহমেদের শেষ ইচ্ছা অনুসারে একটি ক্যানসার হাসপাতাল করবেন তারা। এরই মধ্যে ক্যানসার নিয়ে দেশব্যাপী সচেতনতামূলক নানা কার্যক্রমও পরিচালনা করেছিল জনপ্রিয় এ সংগঠনটি। সেই হিমু পরিবহনের অন্যতম প্রধান উদ্যোক্তা জুবায়ের কবির তুষার (৩৫) মারা গেছেন। 

সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

তুষারের ভাই দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবীর হিমু জানান, রোববার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পেটের ব্যথা নিয়ে তুষার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন এবং ভোরে হাসপাতালে ভর্তি হন। সোমবার সকাল ১১টায় শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার রাত ৮টায় তার প্রথম নামাজের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় নামাজের জানাজা মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়ার মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, লেবাননের বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন জুবায়ের কবির তুষার। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হিমু পরিবহনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তিনি।

কুষ্টিয়ার মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তুষার। তুষারের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়ায়। তিনি ২০১৫ সালের ১৫ জুন লেবাননে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। এর আগে তুষার প্রথম আলো বন্ধু সভার পরিচালনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’