নবীন নিউজ ডেস্ক ৩১ আগষ্ট ২০২৪ ০৮:৫২ এ.এম
সংগৃহীত ছবি
সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে ফজল আমিন (৫৮) নামে এক হাজতি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। ফজল আমিন সুনামগঞ্জের মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকেলে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফজল আমিন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার মো. শাখাওয়াত হোসেন আরও বলেন, ফজল আমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৩ আগস্ট সুনামগঞ্জ কারাগার থেকে তাকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে এক হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এর আগে, গত ৩ জুন একই কারাগারে ইউনুস আলী নামে আরেক হাজতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী ও একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন