শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নবীন নিউজ, ডেস্ক ৩০ আগষ্ট ২০২৪ ১২:৩১ পি.এম

সংগৃহীত

যানজট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীদের। ছুটির দিনেও সকাল ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত ২০ কিলোমিটার জুড়ে যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মদনপুর চৌরাস্তায় গিয়ে দেখা যায়, যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। তাদের ১০ মিনিটের পথ পাড়ি দিতে লেগে যাচ্ছে এক ঘণ্টারও বেশি সময়। এরমধ্যে গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট হচ্ছে বেশি। অনেকে কম দূরত্বের পথ হেঁটেই পাড়ি দিচ্ছেন।

মোতালেব মিয়া নামের এক যাত্রী বলেন, একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য  কুমিল্লা মুরাদনগর যাওয়ার উদ্দেশ্যে কাচপুর থেকে গাড়িতে উঠেছিলাম। ঘণ্টাখানেক বসে থেকে মাত্র মদনপুর আসলাম। মহাসড়কে আজকে তীব্র যানজট দেখে মনে হচ্ছে আমার আর অনুষ্ঠানে যাওয়া হবে না।

ইয়াসিন মিয়া নামে নাফ পরিবহনের একজন বাসচালক বলেন, সকালে যাত্রাবাড়ী থেকে যাত্রী নিয়ে রওয়ানা হয়েছি। যানজটের কারণে ৩ ঘণ্টায় মাত্র মদনপুর আসলাম। আজকে ছুটির দিনেও এমন যানজট হলে আমরা সংসার খরচ চালাবো কিভাবে? রাস্তায় তেমন পুলিশও দেখলাম না। যে যার মতো গাড়ি এলোমেলো করে রেখেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ  (ওসি) রেজাউল হক বলেন, আজকে সকাল ৭টার দিকে লাঙ্গলবন্দ সেতু এলাকায় মহাসড়কে একটি যান বিকল হয়ে যায়। পাশাপাশি ত্রাণের গাড়ি থেকে শুরু করে যানবাহনের চাপ বেশি হওয়ায় এবং অনেকে এলোমেলো ভাবে উল্টোপথে গাড়ি প্রবেশ করানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিকল হওয়া গাড়িটি দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে কাজ করছে হাইওয়ে পুলিশ।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন