নবীন নিউজ, ডেস্ক ০৮ জানু ২০২৫ ০৫:৩৪ পি.এম
যৌথ অভিযানে যাত্রাবাড়ী থেকে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) ভোরে এই যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, গোয়েন্দা পুলিশ ও বন অধিদফতর।
জানা গেছে, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের নির্দেশে দক্ষিণ যাত্রাবাড়ী থেকে একটি ট্রাকে অভিযান চালিয়ে আটটি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
পরবর্তীতে বন্যপ্রাণি আইন, ২০১২ এর ধারা ৩৪খ এবং ৩৯ মোতাবেক বন্যপ্রাণি পরিদর্শক নিগার সুলতানার প্রশিকিউশনের ভিত্তিতে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিক সাহা মোবাইল কোর্টের মাধ্যমে আটক দুজনকে ১২ হাজার টাকা জরিমানা এবং ২১ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার জানান, গাজীপুরের সাফারি পার্কে নিয়ে কোয়ারেন্টাইনে রাখার পর হনুমানগুলোর অবস্থা বুঝে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।
বর্তমান সময়ে বন্যপ্রাণী পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় ও পরিবেশের ইকোসিস্টেমের ওপর যাতে প্রভাব না পড়ে এজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন