বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

যুদ্ধে আইছি ডরাইলে হইবো, মৃত্যুর আগে বলেছিলেন মিরাজ

নবীন নিউজ, ডেস্ক ২৪ জানু ২০২৫ ১২:৩৬ পি.এম

সংগৃহীত ছবি

‘যুদ্ধে আইছি, ডরাইলে হইবো’ ঘাতকের গুলিতে নিহত হওয়ার আগ মুহূর্তে বন্ধুদের এই কথাই বলেছিলেন মিরাজ হোসেন। যাত্রাবাড়ীর থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডবের সময় আশপাশের অনেকে পিছু হটলেও বীরের বেশে, বুক চিতিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন মিরাজ।

জানা গেছে, ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আঁচ করতে পেরে বিভিন্ন স্থান থেকে ঢাকার ভেতরে ঢুকতে শুরু করেন লাখো ছাত্র-জনতা। কিন্তু দুপুর আড়াইটাও যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডব থামেনি। থানার সামনে শত শত গুলি, টিয়ারশেল, রাবার বুলেটের ঝড়। যার একটি গুলি এসে ঝাঁঝরা করে দেয় বৈষম্যবিরোধী লড়াইয়ে অংশ মিরাজের বুক। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

 একই এলাকায় একই সময়ে ছাত্র-জনতার শত শত মরদেহ নিজ হাতে ভ্যানে তুলে দিচ্ছিলেন মিরাজের বাবা, কিন্তু কে জানতো নিজ সন্তানের লাশের ভারও বইতে হবে তাকে? যে শার্ট পরে সেদিন সকালে ঘর ছেড়ে বেরিয়েছিলেন মিরাজ, সন্তানের স্মৃতি হিসেবে রক্তমাখা শার্টটি আজও আগলে রেখেছেন বাবা-মা।
 
মায়ের কাছে ছবি হয়ে গেছে গর্ভের প্রথম সন্তান। সেই স্মৃতি আঁকড়ে কোনোরকমে বেঁচে আছেন। ৩০ বছরের যুবক মিরাজের ঘর জুড়ে এখন শুধুই হাহাকার-শূন্যতা।

দেশের জন্য হারিয়ে যাওয়া ছেলে আর ফিরবে না কখনও। কিন্তু সব যুক্তি হার মেনে যায় মায়ের ভালোবাসার কাছে।
 
কান্নাজড়িত কণ্ঠে মিরাজের মা বলেন, ‘ভাত খাওয়ার সময় বলতো মা তুমি আমার পাশে দাঁড়াও, আমি ভাত খাই তুমি আলু বাইছা দাও। কোনো সময় বাসায় এসে যদি দেখতো আমি রান্না করতেছি তখন ছেলে আমার ফ্যানটা চালু করে দিছে।’  
 
তিনি আরও বলেন, ‘ছেলের রক্তমাখা শার্টটা ধুয়ে রশিতে টাঙায় রাখি। মনে হয় যে আমার ছেলে রাইতে ফিরা আইব। আমি একটা ঘণ্টা যদি সময় পাইতাম, তাইলে ছেলেরে নাইড়া-চাইড়া দিতে পারতাম।’
 
নিজের সন্তানসহ জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো হাজারো সন্তানের হত্যার বিচার চান মিরাজের মা।
 
মিরাজের বাবা, ‘৫ আগস্ট পুলিশের কি যে তাণ্ডব চলেছিল। কত সন্তানের মরদেহ আমি নিজের হাতে রাস্তা থেকে সরায় নিছি। অথচ সে সময় যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নিচে আমার ছেলের নিথর দেহটা পইড়া ছিল। আমি জানতাম না।’
 
তিনি আরও বলেন, ‘আমাকে এক লোক আইসা বলে মিরাজ আর নাই। তখন আমার মাথার ওপর দিয়ে কি যে গেছে বলে বুঝাইতে পারবো না। একটা বাবার কাঁধে ছেলের লাশ। পুরো পৃথিবীটা আমার মাথার ওপরে পড়েছিল।’
 
স্বজনরা মনে করেন, এত রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের স্বপ্ন কেউ যাতে ভুলে না যায়। বৈষম্যহীন সমাজের জন্য যে লড়াই, সেই লড়াই যাতে চূড়ান্ত শিখরে পৌঁছায়; তবেই মিরাজদের রক্তদান সফল হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন