নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০২:২৮ পি.এম
ছবি- সংগৃহীত।
জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা-চট্টগ্রাম যোগসূত্র স্থাপনের কেন্দ্রবিন্দুতে ছিল যাত্রাবাড়ী এলাকা। এই এলাকায় ঠিক কতজন আহত কিংবা নিহত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও এখন পর্যন্ত নিহত ৬৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং ১৩০ জন আহতের খবর নিশ্চিত হওয়া গেছে। কেউ কেউ এখনো বুলেটের আঘাতের যন্ত্রণা সঙ্গে নিয়ে করছেন দিনযাপন। আর কেউ কেউ স্বজন হারিয়ে হয়েছেন নিঃস্ব।
জুলাই মাসের শুরুর দিকে কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সংঘাতে। রংপুরে আবু সাঈদের মৃত্যুর পর হত্যার বদলা নিতে রাজপথে নেমে আসে হাজারো জনতা। ছাত্র থেকে মুদি দোকানদার কেউ বাদ ছিল না এই মিছিলে। দিন যেতে থাকে আর আন্দোলনের তীব্রতাও বাড়তে থাকে যাত্রাবাড়ী এলাকায়। এমনকি দুধের শিশু কোলে নিয়েও স্বৈরাচারের পতন ঘটাতে রাজপথে আসেন অনেকে।
নানা আগ্নেয়াস্ত্রের হামলায় রক্তাক্ত হয় রাজপথ। তবুও স্বৈরাচারের বিরুদ্ধে যাত্রাবাড়ী মহাসড়কে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র-জনতা।
আন্দোলনের শুরু থেকেই রাজপথ দখলে রেখেছিল যাত্রাবাড়ী, কাজলা, রায়েরবাগসহ আশেপাশের এলাকার মানুষ। ছবি: ভিডিও থেকে নেয়া
প্রশিক্ষিত বাহিনীর অস্ত্রের মুখে প্রতিদিন ঝরতে থাকে শত শত প্রাণ। যার সাক্ষী যাত্রাবাড়ী, কাজলা, রায়েরবাগসহ আশেপাশের এলাকার মানুষ। এমনকি জানালার কাচ ভেদ করেও ঘরে প্রবেশ করে গুলি, টিয়ারশেল।
শত শত মৃত্যু আর আহাজারির গল্প আজও যাত্রাবাড়ী, শনিরআখরা, রায়েরবাগ এলাকার মানুষের মুখে মুখে। আন্দোলনকারীদের উপর নৃসংশ হামলার পরও এ এলাকার মানুষ মাঠে নেমে আসে দ্বিগুণ শক্তিতে। আর শহীদের তালিকায় যুক্ত হয় নতুন নতুন নাম।
শিশু ওয়ালিদের বাবা সজীব আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি হারিয়েছেন একটি চোখ।
পরম নিশ্চিন্তে এখন ঘুমাতে পারলেও জুলাই-আগষ্টের সেইসব ভয়াল দিনে ঘুমের মধ্যেই শিউরে উঠতো সাত মাস বয়েসী ওয়ালিদ। পুলিশের গুলি থেকে দুই সন্তানকে বাঁচাতে তাদের মা মেঝেতে ঘুমাতেন। জানালেন, হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়া হয়েছে। ভবনের দেয়ালে গুলি লেগেছে।
নারকীয় অত্যাচার দেখে সইতে না পেরে জীবনের ঝুকিঁ নিয়ে রাজপথে নামেন তাদের বাবা সজীব। মাথায় ৬টি গুলি নিয়ে বেঁচে আছেন তিনি, হারিয়েছেন একটি চোখ।
৫ আগষ্ট দুপুরে স্বৈরাচারের পতন হয়েছে শুনে জনতার উচ্ছ্বাস দেখতে বাসার বাইরে যায় ১৩ বছরের শাওন। কিন্তু তখনও এই এলাকায় থামেনি নিরাপত্তা বাহিনীর তান্ডব, যার বলি হতে হয় শাওনকে। নিজ কাঁধে সন্তানের লাশের ভার সইতে না পেরে, এখন বিপর্যস্ত শাওনের বাবা। চান সন্তান হত্যার বিচার।
৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত সন্তান শাওনের শোক কাটিয়ে উঠতে পারছেন না বাবা।
এত রক্ত, এত হাহাকারের দগদগে স্মৃতি যেন ভুলণ্ঠিত না হয়, এমনটাই প্রত্যাশা গণ অভ্যূত্থানের অনন্য ইতিহাসের অংশীদার যাত্রাবাড়ী এলাকার মানুষের।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন