নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ০৯:১৮ এ.এম
জুলাই-আগস্ট রেখে গেছে কয়েক হাজার গল্প। দেশের ঘরে ঘরে তৈরি হয়েছে বীরত্বগাথা। বছর তো পেরুচ্ছে, কেমন আছে সেসব বীর সন্তানদের পরিবার? কীভাবে দিন কাটছে তাদের ভালোবাসার মানুষগুলোর?
১৭ জুলাই, ২০২৪। রাষ্ট্রীয় বাহিনীগুলোর আক্রোশে আন্দোলন তখন প্রায় স্তিমিত। ঠিক এসময় খবরের শিরোনামে উঠে আসে ‘যাত্রাবাড়ী’। এখানেই প্রথম ছাত্রদের পাশে রাস্তায় নেমে এসেছিলো সর্বস্তরের মানুষ। গড়ে তুলেছিলো চূড়ান্ত অবরোধ।
তরুণদের তাজা রক্তে যে নতুন সূর্য, তাদের স্মরণে যাত্রাবাড়ী মোড়ে গড়ে তোলা হয়েছে ‘শহীদি স্মৃতি চত্বর’। সেখানে এ এলাকায় ৪৮ শহীদের মধ্যে জ্বলজ্বল করছে একটি নাম ‘দ্বীন ইসলাম’।
৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনেই খুব কাছ থেকে দ্বীন ইসলামকে গুলি করে পুলিশ। সন্তানের রক্তমাখা পোশাক আঁকড়ে থাকা মায়ের একটাই ইচ্ছা, মৃত্যুর আগে অন্তত একবার সন্তানের খুনির মুখোমুখি হওয়া।
শহীদ দ্বীন ইসলামের মা বলেছেন, আমার ছেলেকে যারা খুন করেছে তাদের বিচার যেনো দেখে যেতে পারি। যেন জানতে পারি কী অপরাধে তাকে মারা হয়েছে।
ওইদিন ছোট ভাইয়ের সামনেই প্রথম গুলিটা লাগে দ্বীন ইসলামের। চোখের সামনে বড় ভাইয়ের মৃত্যুর করুণ দৃশ্য সহ্য করতে পারেনি সামিউল। দিন দিন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে সে। শেষ সম্বল এ সন্তানটিকে নিয়ে চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা-মা।
মায়ের বুক ফাঁটলেও কাঁদতে পারেন না বাবা। যাত্রাবাড়ীর চৌরাস্তায় তাই ছোট্ট দোকানটায় বসে স্মৃতি হাতড়ে বেড়ান শাহ আলম ব্যাপারী।
দেশ বাঁচাতে লড়তে চেয়েছিল দ্বীন ইসলাম। বলেছিল, যদি সুযোগ পাই, তবে দেশের জন্য শহীদ হবো। ছেলের শেষ নিঃশ্বাস পড়েছে যে মাটিতে, সেখানে কারণে-অকারণে এখন ঘুরে বেড়ান বাবা।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন