নবীন নিউজ ডেস্ক ২৭ আগষ্ট ২০২৪ ০২:৫৪ পি.এম
ছবি- সংগৃহীত।
বিপদ-আপদে মানুষের পাশে মানুষ দাঁড়ায়, সহযোগিতায় এগিয়ে আসে এটাই মানবতার শিক্ষা। মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন।
অপরকে সাহায্য করার মাধ্যমে মানুষ নিজেকেও অনন্য উচ্চতায় নিয়ে যায়। মানবতাবাদী অন্তরের কারণে মানুষের মনে তার প্রতি ভালোবাসা জন্ম নেয়। অন্যদের মাঝে সমাজসেবী ও কল্যাণকামীকে মানুষ কোনো ছলচারতুরী ছাড়া ভালোবাসেন।
আল্লাহর রাসূল সা. নিজেও অন্যের কল্যাণকামীকে সবথেকে শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করেছেন। তিনি নিজেও ছিলেন কল্যাণকামী। অন্যের বিপদে আপদে সবসময় এগিয়ে আসতেন। মানুষকে মানবতার কাজে উদ্বুদ্ধ করতে তিনি এর বিভিন্ন ফজিলতের কথা বর্ণনা করেছেন।
এক হাদিসে রাসূল সা. বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’-বুখারি, হাদিস : ১৭৩২
অপর এক হাদিসে রাসূলুল্লাহ সা. আরও বলেন, ‘আল্লাহ তায়ালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে।’ -মুসলিম, হাদিস : ২৩১৪
বিপদে-আপদে অন্যকে সাহায্য করার বিষয়টি মানবতার দাবি ও নববী সুন্নতের অংশ। বিভিন্ন দুর্যোগে অসহায়ের পাশে দাঁড়ানোর চিত্র দেখা যায়। বর্তমানে অসহায়কে সাহায্য করে সেই ছবি তুলে প্রচারের ব্যাপক প্রচলন রয়েছে। এতে অনেক সাহায্য গ্রহীতা বিব্রতবোধ করেন। তাই স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই অন্যকে সাহায্য করার দৃশ্য প্রচারের বিষয়টি নিয়ে নিন্দা করেন সচেতন মানুষেরা।
তবে অনুদান অথবা সাহায্যের ছবি প্রচারের মাধ্যমে যদি কারো উদ্দেশ্য হয়ে থাকে যে, মানুষ তার এ দান দেখে অন্যের সাহায়ে এগিয়ে আসতে উদ্বুদ্ধ হবে তাহলে এতে কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রেও দান গ্রহীতার অনুমতি নিয়ে ছবি তুলতে হবে।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,
‘যদি তোমরা প্রকাশ্যে দান কর তবে তাও উত্তম, আর যদি তোমরা তা গোপনে কর এবং তা অভাবগ্রস্তদেরকে দান কর, তবে তা তোমাদের জন্য আরো উত্তম।’-সূরা বাকারা, আয়াত: ২৭১
তবে দান, সাহায্যের ছবি তোলার মাধ্যমে যদি মানুষকে দেখানোর ইচ্ছা থাকে তাহলে তা জায়েজ হবে না। কারণ, তখন এটি সাধারণ দানের পরিবর্তে রিয়া বা লোক দেখানো আমল হিসেবে গণ্য হবে। আর রিয়া শরিয়তের দৃষ্টিতে হারাম। কারণ তা ছোট শিরকের অন্তর্ভুক্ত।
হাদিস শরিফে এসেছে, রাসূল সা. বলেছেন,
‘আমি তোমাদের ওপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে শিরকে আসগর বা ছোট শিরক। তারা বলল: হে আল্লাহর রাসূল সা. শিরকে আসগর কী? তিনি বললেন: রিয়া বা লোক দেখানো আমল।’ -মুসনাদে আহমাদ, হাদিস: ২৩৬৩০
দান-সদকা, অন্যকে সাহায্য করার ক্ষেত্রে উত্তম হল ছবি না তোলা। কারণ কিছু উলামায়ে কেরামের দৃষ্টিতে অনর্থক ছবি তোলাও হারাম।
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?