মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

হানিফের ছত্রছায়ায় ১১০০ কোটি টাকার মালিক আতা

নবীন নিউজ ডেস্ক ২৭ আগষ্ট ২০২৪ ০২:০৩ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়ায়-৩ আসনের সংসদ সদস্য হলেও আওয়ামী লীগের রাজনীতিতে কুষ্টিয়ায় দ্বিতীয় ব্যক্তি ছিলেন তার চাচাতো ভাই আতাউর রহমান আতা। দুই ভাই মিলে জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন।

সব সরকারি কাজ ছিল আতার নিয়ন্ত্রণে। এভাবে জিরো থেকে বনে গেছেন শতকোটি টাকার মালিক। একসময় একটি মোটরসাইকেলে চড়লেও এখন কোটি টাকার একাধিক গাড়ি আছে তার। ঢাকায় একাধিক ফ্ল্যাট ও বাড়ি আছে। স্ত্রী প্রাইমারি স্কুলের শিক্ষিকা হলেও স্বামীর টাকায় তিনিও কোটিপতি।

আতাউর রহমান আতা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে। আব্দুস সাত্তার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাবা আফসার আলীর চাচাতো ভাই।

হানিফ দলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় আতা ছিলেন সবার কাছে আতঙ্কের। বিচার-সালিশ থেকে সবখানে আতার কথাই ছিল শেষ কথা। বিএনপির কয়েকজন নেতা ছিলেন আতার ঘনিষ্ঠ। তাদের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। এমনকি সর্বশেষ সংসদ নির্বাচনের আগে হানিফের ভোটের কথা বলেও কোটি কোটি টাকা নেয়া হয়। দলের নেতারা বলেন, কোরবানির আগে গরু-ছাগলও আসত উপহার হিসেবে।

দেশ ছাড়াও দেশের বাইরে আতার অর্থ-সম্পদ আছে বলে শোনা যায়। এরমধ্যে মালয়েশিয়ায় আতার সেকেন্ড হোম আছে বলে মনে করেন দলের অনেকে। আতার ঘনিষ্ঠ পৌর কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুসহ বেশ কয়েকজনও টাকার মালিক বনে গেছেন। তারাও আতার দাপট দেখিয়ে কাউকে মানুষ মনে করতেন না। যাকে-তাকে মারধর করতেন যখন-তখন।

২০২২ সালে আতার বিপুল অবৈধ সম্পদের ফিরিস্তি তুলে ধরে দুদকে একটি অভিযোগ জমা পড়ে। এতে বলা হয়, ১০ বছরের ব্যবধানে ভাই হানিফের প্রভাব আর আওয়ামী লীগের পদ-পদবি ব্যবহার করে বাড়ি-গাড়িসহ ১১০০ কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন আতা। এই অভিযোগ ওঠার পর ২০২২ সালে দুদক আতার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে। আতা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কুষ্টিয়া অফিস থেকে সাড়ে ৫ কাঠার প্লট নিয়েছেন।

শহরের হাউজিং এলাকায় ওই জমিতে ৭ তলা ভবনের কাজ চলছে। স্কুলশিক্ষিকা স্ত্রীর নামে তিনি ওই সম্পদ করেছেন। এখানে বিনিয়োগের ব্যাপারে আয়কর নথিতে দেখানো হয়েছে মাত্র ৭৫ লাখ টাকা। অথচ ভবন করতেই ৫-৬ কোটি টাকা খরচ হয়েছে বলে আতা ঘনিষ্ঠ এক আওয়ামী লীগ নেতা দাবি করেছেন।

এছাড়া কুষ্টিয়া হাইস্কুল মার্কেটে ১২টি, পরিমল টাওয়ারে দুটি ছাড়াও জেলা পরিষদ মার্কেট, সমবায় মার্কেটসহ বিভিন্ন মার্কেটে তার একাধিক দোকান আছে। শহরের বটতৈল এলাকায় জেলা পরিষদ মার্কেটের ৮টি দোকান নিজ ও স্ত্রীর নামে বরাদ্দ দিয়েছেন। একই মার্কেটে আরো চারটি দোকান আত্মীয়স্বজনের নামে বরাদ্দ নিয়েছেন।

ভেড়ামারায় ২৫ বিঘা জমি কিনে বাগান করেছেন। এছাড়া ২৪ শতাংশ জমি রয়েছে আতার। নিজের নামে ব্যাংক এশিয়ার পাংশা, রাজবাড়ী শাখায় ২ কোটি টাকার ডিপোজিট রয়েছে এক হিসাবে। ব্যাংক এশিয়া কুষ্টিয়া শাখায় আতার চলতি হিসাবে কোটি কোটি টাকা লেনদেন হয়। পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখায় হিসাব রয়েছে আতার, যেখানে ৩ কোটি ৫৫ লাখ টাকা ডিপোজিট রয়েছে। উত্তরা ও রূপালী ব্যাংক কুষ্টিয়া শাখায় আতার নামে ডিপোজিট আছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুষ্টিয় শাখা আতার স্ত্রী সাম্মিয়ারার নামে ১ কোটি ৫০ লাখ টাকার ডাবল বেনিফিট স্কিম, ন্যাশনাল ব্যাংক কুষ্টিয়া শাখায় সমপরিমাণ টাকার ডাবল বেনিফিট স্কিম ডিপোজিট রয়েছে। আতা ঢাকার গুলশানে ৪০০০ বর্গফুটের একটা ফ্ল্যাট কিনেছেন, যার মূল্য প্রায় ৭ কোটি টাকা। এসব সম্পদ ছাড়াও কুষ্টিয়া শহরের কয়েকটি বহুতল ভবনে একাধিক ফ্ল্যাট ছাড়াও নামে-বেনামে তার সম্পদ রয়েছে নানা জায়গায়।

আতা ভেড়ামারা উপজেলায় আরো দুটি অংশে ১৫.১৮ শতাংশ জমি কিনেছেন, যার মূল্য ৬০ লাখ টাকার বেশি। আওয়ামী লীগ সরকারের পতনের পর হানিফ ও আতার বিরুদ্ধে কুষ্টিয়ায় দায়ের করা হয়েছে একাধিক হত্যা মামলা। তারা দুজনেই আত্মগোপনে।

সরকার পতনের পর মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়ার আলিশান বাড়িতে হামলা করে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দেয় ছাত্র-জনতা। বাড়ির জানালা-দরজা থেকে শুরু করে সব ফার্নিচার লুট হয়ে গেছে। এমনকি জানালার বিভিন্ন জায়গার গ্রিলও খুলে নিয়ে গেছে ক্ষুব্ধ লোকজন। এই ভূতুড়ে বাড়ি দেখতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখন ভিড় করছে মানুষ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন