নবীন নিউজ ডেস্ক ২৬ আগষ্ট ২০২৪ ০৯:১০ এ.এম
সংগৃহীত ছবি
ভারতে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশকারী পাঁচ বাংলাদেশি নাগরিককে রোববার ত্রিপুরা পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী সমন্বিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
পশ্চিম আগরতলা থানার অফিসার ইনচার্জ পরিদর্শক পরিতোষ দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পরিতোষ দাস বলেন, আগরতলার উপকণ্ঠে সীমান্তবর্তী লঙ্কামুরা শহরে কিছু বাংলাদেশি নাগরিকের অবৈধ প্রবেশের বিষয়ে কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্য পায়। পরে তড়িঘড়ি অভিযান চালিয়ে পুলিশ ও বিএসএফ সন্দেহভাজনদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছে।
এনডিটিভি বলছে, গ্রেপ্তারকৃত পাঁচজনই বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
এদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে এই অবৈধ চলাচল ও অনুপ্রবেশের সাথে জড়িত আন্তঃসীমান্ত অপরাধীদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে পুলিশ সন্দেহভাজনদের আগরতলার আদালতে হাজির করে এবং পরে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন