নবীন নিউজ ডেস্ক ২৪ আগষ্ট ২০২৪ ০১:৫০ পি.এম
সংগৃহীত ছবি
আয়েশা যখন বলিউডে পা রাখেন, তখন তিনি সুন্দরী এক মিষ্টি নায়িকা। বিজ্ঞাপনী জগৎ থেকে সোজা বলিউডের রুপালি পর্দায় আসার পর শুধু চেহারাই নয়, নজর কেড়েছিল অভিনেত্রী আয়েশা টাকিয়ার অভিনয়ও। এবার সেই রূপ নিয়ে অস্থির এ অভিনেত্রী। এর আগে ২০১৭ সাল থেকে আয়েশার চেহারার আমূল পরিবর্তন ঘটে। অভিনেত্রীর আগের চেহারার সঙ্গে বর্তমান চেহারার কোনো মিল নেই। বিস্তর ফারাক। সাপ্লাস্টিকর্জারি করে নাকি ঠোঁটের আদল সম্পূর্ণ বদলে ফেলেছেন আয়েশা টাকিয়া।
এ দেখে সামাজিকমাধ্যমের নেটিজেনদের মাঝে চলছে বিস্তর কাটাছেঁড়া। সম্প্রতি গাড়ির ভেতরে একটি নিজস্বী তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। তাতেই কটাক্ষের বন্যা বয়ে যায়। অতিষ্ঠ হয়ে কোন পদক্ষেপ নিলেন সালমান খানের নায়িকা?
‘সোচা না থা’ ছবিতে অভয় দেওলের বিপরীতে তার সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়ে অনেকেই বলেছিলেন— আয়েশা লম্বা রেসের ঘোড়া। তার প্রমাণও মিলেছিল নাগেশ কুকুনুরের ফিল্ম ‘ডোর’বা সালমান খানের সঙ্গে ‘ওয়ান্টেড’ ছবিতে। কিন্তু এ বিনোদন জগতে ইঁদুর দৌড়ে শামিল না হয়ে হঠাৎই বলিউড থেকে হারিয়ে যান আয়েশা টাকিয়া।
রাজনীতিবিদ আবু আজমির ছেলে ফারহান আজমির সঙ্গে চুটিয়ে সংসারও শুরু করেন। সেটি ছিল ২০০৯ সাল। এর পর তিন ছবিতে তার দেখা মিললেও সে রকম সাড়া ফেলতে পারেননি আয়েশা টাকিয়া। ক্রমে বলিউড থেকে মুখ ফিরিয়ে নেন তিনি। তবু তাকে নিয়ে চর্চা শেষ হয়নি। মূলত চর্চার বিষয় চেহারা। এবার কাঞ্জিভরম শাড়ি ও মানানসই গহনা পরে ছবি পোস্ট করতেই কটাক্ষ। এক নেটিজেন লিখেছেন— সুন্দর মেয়েটাকে খুঁজে পাই না। আরেকজন লিখেছেন— একসময় তোমাকে বড্ড ভালো লাগত।
সামাজিকমাধ্যমের সিনেমাপ্রেমী নেটিজেনদের এসব মন্তব্যে অতিষ্ঠ হয়ে শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সরিয়ে ফেললেন অভিনেত্রী।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’