নবীন নিউজ, ডেস্ক ১৭ আগষ্ট ২০২৪ ১০:১০ এ.এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এখন তাদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এমন অবস্থায় নতুন চমকের কথা জানিয়েছেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি এ ঘোষণা দেন।
তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিগগিরই নতুন ফরমেটে চমক নিয়ে হাজির হবে। আমরা এখনই কোনো দল গঠনের কথা ভাবছি না। রাষ্ট্রের সংস্কার করাই আমাদের একমাত্র লক্ষ্য।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আন্দোলনে জড়িত এমন একাধিক সমন্বয়কের বরাতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই সংঘর্ষে নিহত হন ছয়জন। ৫ আগস্ট পর্যন্ত এ আন্দোলনকে কেন্দ্র করে ৪৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত ৬ আগস্ট পর্যন্ত আরও ১০৩ জনসহ দেশে মোট ৫৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ৭ আগস্টও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাওয়া যায় আরও ২৬ জনের মরদেহ, যা নিয়ে আগস্টের ৭ তারিখ পর্যন্ত আন্দোলনে মৃতের সংখ্যা দাঁড়ায় ৫৬৮।
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
এরপর শুক্রবার এ সরকারের পরিধি বাড়ানো হয়। নতুন করে যুক্ত হন আরও চার উপদেষ্টা। ফলে সব মিলিয়ে এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন